টানা আটবার মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৭০ টাকা হ্রাস করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই ঘোষণা দেয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে নতুন এই দর কার্যকর হবে।
এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টানা অষ্টমবারের মতো দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ৬৭৫ টাকা বাড়ানো হলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকায় পৌঁছায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কেনা যাবে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকায়। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৯ হাজার ৬০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৩ হাজার ৯৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৭ হাজার ৬৭৪ টাকা হবে।
চলতি বছরে এ পর্যন্ত মোট ৫৪ বার দেশের বাজারে স্বর্ণের মূল্য সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে। অন্যদিকে, গত বছর মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার মূল্য বৃদ্ধি পায় এবং ২৭ বার হ্রাস পায়।
পতাকানিউজ/এনটি

