বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদ মর্যাদার ১৩ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার।
বুধবার, ২২ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে পুলিশি-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত সদস্যগণকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালে ৫৭ নং আইন) এর ৪ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- ড. এ এফ এম মাসুম রব্বানী (ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ ঢাকা), মো. সাখাওয়াত হোসেন (অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ), বর্তমানে পলাতক মহা. আশরাফুজ্জামান (কমান্ড্যান্ট, ডিআইজি, পিটিসি, রংপুর), এ জেড এম নাফিউল ইসলাম (ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় সংযুক্ত), মোহাম্মদ আবুল ফয়েজ (ডিআইজি, নৌ পুলিশ, ঢাকায় সংযুক্ত), মো. মনিরুল ইসলাম (ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় সংযুক্ত)।
এছাড়া মাহফুজুর রহমান (ডিআইজি, বর্তমানে বিপিএ, রাজশাহীতে বদলির আদেশপ্রাপ্ত), মো. মুনিবুর রহমান (ডিআইজি, এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকায় সংযুক্ত), ওএসডি হওয়া মো. ইকবাল হোসেন (ডিআইজি, বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত), শামীমা বেগম (ডিআইজি, পুলিশ অধিদপ্তর), মো. আবুল কালাম সিদ্দিক (ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা), মো. আমিনুল ইসলাম (ডিআইজি, পুলিশ টেলিকম, ঢাকা) এবং সালমা বেগম (ডিআইজি, এপিবিএন, পার্বত্য জেলাসমূহ)।
এ কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
পতাকানিউজ/আরবি

