পতাকা নিউজ
সোমবার ৯ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: অস্পষ্ট প্রেসক্রিপশন, বিপাকে রোগীরা
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

অস্পষ্ট প্রেসক্রিপশন, বিপাকে রোগীরা

পতাকা সারথি
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ
ফার্মেসি থেকে ওষুদ নিচ্ছেন একজন রোগী
ফার্মেসি থেকে ওষুদ নিচ্ছেন একজন রোগি

কয়েকদিন জ্বর ও শরীর ব্যথা নিয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন সদর উপজেলার নতুনবসতি এলাকার শিহাব উদ্দিন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে ওষুধের নাম উল্লেখ করে প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) করে দেন। তবে হাতের লেখা অস্পষ্ট হওয়ায় ওই প্রেসক্রিপশন নিয়ে বিপাকে পড়েন শিহাব।

তার বাসার আশপাশের কোনো ফার্মেসির বিক্রয় কর্মীরা ওষুধের নাম বুঝতে পারেননি। অবশেষে তিনি বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি ফার্মেসি ঘুরে ওষুধ কিনেন। শিহাবের মতো এমন অসংখ্য রোগীদের ভাষ্য, চিকিৎসকের অস্পষ্ট প্রেসক্রিপশনের কারণে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

সম্প্রতি ডাক্তারদের হাতের লেখা ঠিক করার নির্দেশ দিয়েছে ভারতের আদালত। প্রেসক্রিপশনে চিকিৎসকদের হাতের লেখা আরও পাঠযোগ্য করতে পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্ট এ নির্দেশ দেয়। বাংলাদেশও ২০১৭ সালে হাইকোর্ট অস্পষ্ট প্রেসক্রিপশন বন্ধের নির্দেশ দেন।

prescip
একটি অস্পষ্ট প্রেসক্রিপশন

সরকারি বিধান অনুযায়ী, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) অনুমোদিত প্রতিটি চিকিৎসককে প্রেসক্রিপশন লেখার সময় স্পষ্ট হস্তাক্ষরে লিখতে হবে। প্রয়োজনে বড় অক্ষরে ওষুধের নাম উল্লেখ করতে হবে যাতে ভুল বোঝার সুযোগ না থাকে। প্রেসক্রিপশনের সঙ্গে চিকিৎসা পরামর্শ ও পরীক্ষার যুক্তি থাকতে হবে। প্রতিটি প্রেসক্রিপশনে রোগীর নাম, বয়স, লিঙ্গ, তারিখ, ডাক্তারের পূর্ণ নাম, রেজিস্ট্রেশন নম্বর ও সঠিক ডোজসহ স্পষ্টভাবে ওষুধের নাম লিখতে হয়।

৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২
আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে : স্পিকার

২০১৭ সালের ৯ জানুয়ারি স্পষ্ট অক্ষরে এবং বড় বা ছাপার অক্ষরে পড়ার উপযোগী করে প্রেসক্রিপশন দিতে চিকিৎসকদের প্রতি নির্দেশনা দিয়ে ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সার্কুলার জারি করার নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, ওই বছরের ১৭ ফেব্রুয়ারি বিএমডিসি-এর এবং ২৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এসব মানদণ্ডের অনেকটাই মানা হচ্ছে না। ফলে চিকিৎসা সেবা জটিল হচ্ছে, বাড়ছে রোগীর আর্থিক ক্ষতি ও স্বাস্থ্যের ঝুঁকি।

মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিক ও বেসরকারি চেম্বার ঘুরে দেখা গেছে, অধিকাংশ প্রেসক্রিপশনে এসব নিয়মের তোয়াক্কা নেই। কোথাও ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর নেই, কোথাও নেই রোগ নির্ণয়ের স্পষ্ট ব্যাখ্যা। অনেক প্রেসক্রিপশন এত অস্পষ্ট হস্তাক্ষরে লেখা যে, রোগীরা ফার্মেসিতে গিয়ে বিপাকে পড়েন। কিছু প্রাইভেট ক্লিনিকের চিকিৎসকদের হাতে লেখা প্রেসক্রিপশনের বদলে ডিজিটাল প্রেসক্রিপশন করতে দেখা গেলেও তা খুবই নগন্য।

স্থানীয় ফার্মেসি বিক্রেতারা জানান, ‘প্রতিদিনই তারা অস্পষ্ট প্রেসক্রিপশন নিয়ে বিপাকে পড়েন। অনেক প্রেসক্রিপশন এমনভাবে লেখা যে ডাক্তার ছাড়া কেউ পড়তেই পারে না। এতে ভুল হওয়ার ঝুঁকি থাকে, কিন্তু রোগী তো ডাক্তারের কাছে ফিরে যেতে চায় না।’

স্বাস্থ্য অধিকার ফোরাম মানিকগঞ্জ জেলার সমন্বয়কারী বিমল রায় বলেন, ‘প্রেসক্রিপশন হচ্ছে চিকিৎসকের আইনি দলিল। এটি যদি মানসম্মত না হয়, তবে রোগীর জীবনঝুঁকি বাড়ে। অনেক ডাক্তার সময় বাঁচাতে দ্রুত লিখে ফেলেন, যা বড় ভুল। মানহীন প্রেসক্রিপশন শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি তৈরি করছে। ভুল ওষুধ সেবনের কারণে হঠাৎ শারীরিক জটিলতা, অ্যালার্জি ও ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া বাড়ছে।’

কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ বি এম সামসুন্নবী তুলিপ বলেন, ‘একজন সেবাপ্রার্থী হিসেবে চিকিৎসকের কাছ থেকে স্পষ্ট প্রেসক্রিপশন পাওয়া অধিকার। অস্পষ্ট লেখা থাকার ফলে অনেক সময় ফার্মেসি কর্মীই পরোক্ষভাবে চিকিৎসকের জায়গা নিচ্ছেন, নিজের ধারণা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ওষুধ সাজিয়ে দিচ্ছেন। এতে রোগীদের জীবনের ঝুঁকি বাড়ছে। প্রেসক্রিপশনের মানদণ্ড মানা কেবল নিয়ম নয়, এটি রোগীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতা। অস্পষ্ট প্রেসক্রিপশন বন্ধে ডিজিটাল পদ্ধতি চালু করা এখন সময়ের দাবি। প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকে কম্পিউটার জেনারেটেড বা স্পষ্ট অক্ষরে প্রেসক্রিপশন বাধ্যতামূলক করতে হবে।’

সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, ‘অস্পষ্ট প্রেসক্রিপশনের বিষয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের কোন তৎপরতা নেই। ফলে নাগরিকদের অধিকার ও সুশাসন ব্যাহত হচ্ছে। বেশিরভাগ চিকিৎসকের হাতে লেখা প্রেসক্রিপশন দুর্বোধ্য। মাঠ পর্যায়ে সরকারি কোন দপ্তর এসব বিষয় নজরদারি করেনা। অস্পষ্ট প্রেসক্রিপশ বন্ধে প্রশাসনের তৎপরতা বাড়ানো উচিত। জেলা পর্যায়ে মনিটরিং সেল গঠন করে এসব নিয়ম মানা হচ্ছে কিনা তা তদারকি করা দরকার। চিকিৎসকদের প্রেসক্রিপশন লেখার প্রশিক্ষণ এবং রোগী-ফার্মেসি কর্মীদের সচেতনতা বাড়ানো জরুরি।’

মানিকগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম বলেন, ‘স্পষ্ট প্রেসক্রিপশন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সম্পর্কিত নির্দেশনা রয়েছে। তবে কেউ অস্পষ্ট প্রেসক্রিপশন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ এ কার্যালয়ের নেই। কারণ অস্পষ্ট প্রেসক্রিপশন করলে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কোনো নির্দেশনা সিভিল সার্জনকে দেয়া হয়নি।

আইসিডিডিআরবি’র বিজ্ঞানী ও স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য আহমেদ এহসানুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদের দেশে প্রেসক্রিপশন করা হয় না। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রেসক্রিপশনের নমুনা ফরম্যাট সারা দেশে প্রবর্তনের পরিকল্পনা থাকলেও এখনো বাস্তবায়ন হয়নি। প্রেসক্রিপশনের মানদণ্ড বাস্তবায়নে কোনো বিশেষ তদারকি কার্যক্রম নেই। বরং, জেলা পর্যায়ে পর্যবেক্ষণের জন্য কোনো নির্দিষ্ট মনিটরিং সেলও কার্যকর নেই। সংস্কার প্রস্তাবে অনলাইন সার্ভার প্রেসক্রিপশন ব্যবস্থা চালু করাসহ কয়েকটি প্রস্তাবনা দেয়া হয়েছে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘স্পষ্ট প্রেসক্রিপশন করে রোগীদের সর্বোচ্চ সেবা দেয়া চিকিৎসকের নৈতিক দায়িত্ব। কোনো চিকিৎসক অস্পষ্ট প্রেসক্রিপশন করলে তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

পতাকানিউজ/জেএইচসি/এএইচ

বিষয় :চিকিৎসকঢাকামানিকগঞ্জ
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ নিহত ২
পরের লেখা atak 3 সরোয়ার হত্যা মামলায় গ্রেপ্তার ২
Ad imageAd image
আরও পড়ুন
টেকনাফের পাহাড়ে সেনা সদস্য হত্যার ঘটনায় তিন মামলা

টেকনাফের পাহাড়ে সেনা সদস্য হত্যার ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ৬

মেয়াদোত্তীর্ণ-নিবন্ধনহীন ওষুধ মজুদ

মেয়াদোত্তীর্ণ-নিবন্ধনহীন ওষুধ মজুদ, ফেনীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট

হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী

হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী

ঘুষের লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার আসাদুলের ২ দিনের রিমান্ড

ঘুষের লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার আসাদুলের ২ দিনের রিমান্ড

সর্বশেষ
সিলেটে জয়ের দেখা পেল না কেউ

সিলেটে জয়ের দেখা পেল না কেউ, সিরিজ ক্যারিবীয়দের

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, প্রস্তাবে যা আছে

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, প্রস্তাবে যা আছে

টেকনাফের পাহাড়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের ‘সাম্রাজ্য’

টেকনাফের পাহাড়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের ‘সাম্রাজ্য’

এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মামলা

এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মামলা

স্বর্গে যেতে চান ট্রাম্প, বললেন ‘নরকে যেতে চাই না’

স্বর্গে যেতে চান ট্রাম্প, বললেন ‘নরকে যেতে চাই না’

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?