ফেনীর পরশুরামে অ্যাম্বুলেন্স করে মাদক পাচারের সময় দুজনকে আটক করেছে পুলিশ। এসময় পাঁচটি কাটুনের মধ্যে ১১৭ বোতল ৮৭.৭৫ লিটার ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা এবং অ্যাম্বুলেন্সের মূল্যসহ ১২ লাখ ৪৩ হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ।
শনিবার, ২০ জুন সকালে পরশুরাম মডেল থানা পুলিশ পরশুরাম-ফেনী সড়কে সমিতি রোডে পাশে থাকা অ্যাম্বুল্যান্সে অভিযান চালিয়ে মদসহ দুজনকে আটক করে।
আটকরা হলেন- পশ্চিম সাহেব নগর চৌধুরী বাড়ির আশ্রাফ আলীর ছেলে অ্যাম্বুলেন্স চালক জসিম উদ্দিন (৫১), পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া মিজানুর রহমানের ছেলে মিনহাজুর রহমান প্রকাশ অমি (২১)।
পুলিশ জানায়, অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ- ৭১-৩৮৮১) গোপন সংবাদে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে থাকা ব্যক্তিদের কাছ থাকা বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পরশুরাম মডেল থানা ওসি আশ্রাফুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্স অভিনব কৌশলে মাদককারবারিরা পাচারের সময় ১১৭ বোতল মদ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা চলছে।
পতাকানিউজ/এএএম/আরবি

