মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় একটি পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আইএস গোষ্ঠীর বিরুদ্ধে গঠিত আন্তর্জাতিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া। গতকাল সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার বৈঠকের পর এমন ঘোষণা সামনে আসে।
১৯৪৬ সালে স্বাধীনতার পর এই প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর এবং হোয়াইট হাউসে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো। দীর্ঘ যুদ্ধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকা সিরিয়ার জন্য এটি কূটনৈতিকভাবে বড় এক অগ্রগতি বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

