হবিগঞ্জ শহরে এক আইনজীবীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ভোরে রামকৃষ্ণ মিশন রোডডের আইনজীবী শ্যামল কুমার দাশের বাসভবনে এ ঘটনা ঘটে।
শ্যামল দাস জানান, ৭/৮ জনের মুখোশ পড়া একদল ডাকাত ভোরের দিকে তার ছোট ভাই সুবেন্দ্র দাশের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের থাকা জিনিসপত্র তছনছ করে। এসময় ওই ঘরে কেউ ছিল না। পরে ডাকাতদল ঘরের লাগোয়া পার্টিশন ভেঙে শ্যামলের ঘরে ঢুকে তার ধর্মীয় পুত্র সঞ্জীবন বিশ্বাসের রুমে ঢুকে আলমারি ভাঙতে থাকে। শব্দ শুনে ঘুম থেকে উঠে সঞ্জীবন চিৎকার দিতে চাইলে ডাকাতরা এলোপাতাড়ি কোপাতে শুরু থাকে। তিনি গায়ে থাকা লেপ ও কোল বালিশ দিয়ে এগুলো প্রতিহত করেন। পরে ডাকাতেরা আলমারি ভেঙে নগদ লক্ষাধিক টাকা ও আড়াই ভরি স্বর্ণ নিয়ে যায়।
তিনি জানান, ডাকাত দলের সদস্যদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। কেউ কেউ স্থানীয় ভাষায় ও বি বাড়িয়া জেলার ভাষায় কথা বলতে শোনা গেছে ।
এদিকে হবিগঞ্জ -৩ আসনের জাতীয় সংসদ সদস্য জি কে গউছ ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছন।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের পর নিয়মিত মামলা করা হবে।’
পতাকানিউজ/এসসি/আরবি

