পতাকা নিউজ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬
Limon Bristi

লিমন—বৃষ্টি পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

এবার বাড়ল স্বর্ণের দাম

এবার বাড়ল স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে

পৃথক দুই মামলা

পতাকা সারথি
বুধবার ১৫ এপ্রিল ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
chief metropoliton court

জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর দুটি থানার একটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে ভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত । বুধবার, ১৫ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পৃথক আবেদনে ও পৃথক আদেশে রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানায় করা পারভেজ মিয়া হত্যা মামলায় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ মুন্না (৫৬) এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসানকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

এদের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান।

২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ি ও আশপাশ এলাকায় আন্দোলন চলাকালে ব্যাপক গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ এবং ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে শতাধিক আন্দোলনকারী আহত হন এবং কয়েকজন নিহত হন। ওইদিন বিকেল আনুমানিক ৫টায় তোরা বাড়ি চৌরাস্তায় পারভেজ মিয়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে মুগদা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে স্বজনরা মরদেহ শনাক্ত করে মাতুয়াইল কবরস্থানে দাফন করেন। এ ঘটনায় পরে যাত্রাবাড়ি থানায় মামলা করা হয়।

কখনও পুলিশ, কখনও সাংবাদিক সেজে ছিনতাই করেন তারা
বৃহস্পতিবার বগুড়া সফরে যাচ্ছেন ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী
মিমোর আত্মহত্যা : রিমান্ড শেষে কারাগারে শিক্ষক সুদীপ চক্রবর্তী

শাহবাগ থানার মামলা

রাজধানীর শাহবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিয়াম রহমান (২৮), কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী মো. মাহবুবর রহমান মাহবুব (২৭) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ লাভলু (২০)।
আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই সকাল ১১টায় শাহবাগ থানার প্রেস ক্লাবের সামনে সেগুনবাগিচা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। এতে অজ্ঞাতনামা ৭০-৮০ জন অংশ নেন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ইট, কাচ, বোতল, কাঠ, পাইপ, লোহার রড, লাঠি, রামদা ও আগ্নেয়াস্ত্রসহ দেশি-বিদেশি অস্ত্র ব্যবহার করে দফায় দফায় হামলা চালায়। অনেককে হেলমেট পরা অবস্থায় শিক্ষার্থীদের ওপর গুলি চালাতে দেখা যায়। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন। এসময় নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগও উঠে।

এ হামলায় ৪০-৫০ শিক্ষার্থী ও পথচারী আহত হন। আওয়ামী লীগ সরকার পতনের পর এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন একজন শিক্ষার্থী।

এ পাঁচ নেতাকে আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। রিমান্ড শুনানির সময় প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে মহানগর অতিরিক্ত পিপি মো. মুহাম্মদ শামসুদ্দোহা সমান এসব তথ্য জানান।

পতাকানিউজ/এএ/আরবি

বিষয় :আওয়ামী লীগছাত্রলীগস্বেচ্ছাসেবক লীগ
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা চট্টগ্রাম চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৪
পরের লেখা বাংলাদেশ পুলিশ ‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
Ad imageAd image
আরও পড়ুন
Bogura Juss

জুস তৈরিতে রাসায়নিক ব্যবহার, সুপারভাইজারের ১ বছরের সাজা

ঘুষ-দুনীতি নিয়ে সরগরম বান্দরবানের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর!

ঘুষ-দুর্নীতি নিয়ে সরগরম বান্দরবানের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর!

Home Minister Brief

অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

Information Minister Swapan 1

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে : তথ্যমন্ত্রী

Nasir Tamima

ক্রিকেটার নাসির—তামিমার মামলার রায় ১০ জুন

সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধ হচ্ছে?

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধ হচ্ছে?

tulip siddiq

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

Nusrat NCP

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

Bandarban Chatradal

বান্দরবানে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম ও ফিরতি

ঈদযাত্রা – ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে : কোনদিন মিলবে কোন তারিখের

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?