সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় আকষ্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি পায়ে হেঁটে এক ভবন থেকে অন্য ভবনে গিয়ে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।
রবিবার, ২৯ মার্চ সকাল ৯টা ৫ মিনিটে নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রীপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সঙ্গে কুশল বিনিময় শেষে ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।
এসব মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কক্ষে গিয়ে দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
পরে ৫ নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
এরপর সকাল ১০টায় মন্ত্রীপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নেন তিনি।
পতাকানিউজ/আরবি

