মহান বিজয় দিবস উপলক্ষে ‘এয়ার শো’ চলছে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে। মঙ্গলবার, ১৬ ডিসেম,্বর সকাল সাড়ে ১১টায় শুরু হয় ‘এয়ার শো’। এয়ার শোতে অংশ নেয়া উড়োজাহাজগুলো হরেক রকমের রং ছড়াচ্ছে আকাশে। অপরদিকে হেলিকপ্টারগুলো বহন করছে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা।
সরেজমিন দেখা যায়, পাঁচটি উড়োজাহাজ একসঙ্গে রং ছড়াতে ছড়াতে তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকার আকাশে আসছে। এরপর উড়োজাহাজগুলো কয়েকটি চক্কর দিয়ে চলে যাচ্ছে। কয়েক মিনিট পর আবার পাঁচটি উড়োজাহাজ আসছে রং ছড়াতে ছড়াতে। পরে এগুলো রং ছড়াতে ছড়াতে পাঁচ দিকে চলে যায়।
উড়োজাহাজগুলো আসতেই দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেউ কেউ তুলছেন ছবি, আবার কেউ কেউ করছেন ভিডিও।
এদিকে আগত দর্শনার্থীদের হাতে ও কপালে বাঁধা জাতীয় পতাকার আদলের ফিতা। লাল-সবুজের পোশাক পরেছেন অনেকে।
আগারগাঁও-সংলগ্ন পুরোনো বিমানবন্দরের ফটক দিয়ে দর্শনার্থীরা সারি ধরে প্রবেশ করছেন। নিরাপত্তাতল্লাশি করে সবাইকে প্রবেশ করানো হয়।
পতাকানিউজ/আরবি

