বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনের মাধ্যমে। গ্রাম থেকে বিজয়ের বাঁশি বাজানো হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। শুক্রবার, ৫ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে ৮ দলের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদিরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। কোনো ফ্যাসিবাদকে আর বরদাস্ত করা হবে না। কেউ যদি তাতে মত আচরণের চেষ্টা করে, কেউ আর বরদাস্ত করবে না।

