পতাকা নিউজ
মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬
কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানালো ইসি

কোন ধাপে কত ইউনিয়নে ভোট

১৪৭ পোশাক কারখানা বন্ধ

১৪৭ পোশাক কারখানা বন্ধ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ, হেঁটেই জানাজাস্থলে যাচ্ছেন মানুষ
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ, হেঁটেই জানাজাস্থলে যাচ্ছেন মানুষ

পতাকা সারথি
বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
agargaon

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীজুড়ে নেমেছে মানুষের ঢল। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সকাল থেকেই শ্যামলী, ৬০ ফিট রোড, তালতলা ও আশপাশের এলাকা থেকে মানুষের স্রোত মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যেতে দেখা গেছে। অতিরিক্ত জনসমাগমের কারণে আগারগাঁও থেকে মিরপুরমুখী ডান পাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। মিরপুর এবং মহাখালী-বনানীমুখী সড়কে সীমিত পরিসরে যান চলাচল করছে। ফলে হাজারো মানুষ হেঁটেই জানাজাস্থলের দিকে এগোচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, জননিরাপত্তা নিশ্চিত করতে শিশুমেলা, তালতলা ও আশপাশের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

জানাজা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন স্থানে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঋণ বিতর্কে অনন্তের পাশে ওমর সানী, বললেন ‘ভালো মানুষ’
চকরিয়ায় কয়লার আগুনে পুড়ে শিশুর মৃত্যু, দগ্ধ ভাই হাসপাতালে
খেলাপি ঋণ ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সড়কে মানুষের ভিড় যেমন বাড়ছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও জোরদার হয়েছে। শিশুমেলা, শেরেবাংলা নগর থানা এলাকা, তালতলা ও আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের আশপাশের সড়ক ও অলিগলিতে সারি সারি দূরপাল্লার বাস ও যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসব যানেই রাতে ও সকালে ঢাকায় পৌঁছেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেরেবাংলা নগর সরকারি গার্লস স্কুলের সামনে সেনাবাহিনী সড়ক ডাইভারশন দিয়েছে। সেখানে কেবল ডানদিকে মোড় নেওয়ার সুযোগ রাখা হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় ও পরিকল্পনা কমিশনের সামনে দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া আগারগাঁও থেকে খামারবাড়ি ও ফার্মগেটমুখী সড়ক বন্ধ থাকায় সাধারণ মানুষকে হেঁটে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। পথে পথে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

নেত্রকোনা থেকে আসা যুবদল নেতা আজিজুল ইসলাম বলেন, ‘আপসহীন নেত্রীর জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছি। আগারগাঁও থেকেই গাড়ি চলাচল বন্ধ। তাই হেঁটেই যেতে হচ্ছে। ভোগান্তি হলেও শেষ বিদায়ে শরিক হতে চাই।’

দিনাজপুর থেকে আসা আনিসুর রহমান বলেন, সকালে গাবতলীতে বাস থেকে নামার পর কোনোভাবে শ্যামলী পর্যন্ত এসেছি। এরপর থেকে হেঁটে আগারগাঁও পর্যন্ত আসতে হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, জানাজা উপলক্ষে অতিরিক্ত জনসমাগমের কারণে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড–ফার্মগেট র‍্যাম্প বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট ও বিজয়সরণীমুখী সড়কে সীমিত যান চলাচল থাকবে। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। বনানী-মহাখালী-গুলশান ও এয়ারপোর্ট রোড থেকে রমনা ও মতিঝিলগামী যানবাহনকে মহাখালী বাস টার্মিনাল ও মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া মিরপুর অঞ্চল থেকে ধানমন্ডি ও মোহাম্মদপুরগামী যানবাহনকে মানিক মিয়া অ্যাভিনিউ এড়িয়ে মিরপুর–টেকনিক্যাল–শ্যামলী রিংরোড ব্যবহার করতে বলা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বর ও সায়েন্সল্যাব এলাকায়ও সড়ক ডাইভারশন দেওয়া হয়েছে।

বিষয় :আগারগাঁওখালেদা জিয়ারাজধানী
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা hasnat abdullah 2 হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ টাকার, আয় সাড়ে ১২ লাখ
পরের লেখা জিয়াউর রহমানকে সংসদ ভবন এলাকায় কবর দেওয়ার সিদ্ধান্ত কীভাবে হয়েছিল জিয়াউর রহমানকে সংসদ ভবন এলাকায় কবর দেওয়ার সিদ্ধান্ত কীভাবে হয়েছিল
Ad imageAd image
আরও পড়ুন
ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন পর তরুণের মৃত্যু

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন পর তরুণের মৃত্যু

গোপালগঞ্জে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন ডিআইজি

গোপালগঞ্জে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন ডিআইজি

রামিসা ধর্ষণ-হত্যা মামলা, হাইকোর্টের রায় মঙ্গলবার

রামিসা ধর্ষণ-হত্যা মামলা, হাইকোর্টের রায় মঙ্গলবার

শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি কোনো শর্ত জানায়নি : শামা ওবায়েদ

শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি কোনো শর্ত জানায়নি : শামা ওবায়েদ

পাবনায় চক্ষু ক্যাম্পে ভুয়া চিকিৎসক, ২ জনের কারাদণ্ড

পাবনায় চক্ষু ক্যাম্পে ভুয়া চিকিৎসক, ২ জনের কারাদণ্ড

সর্বশেষ
উখিয়ায় পাখি শিকারের ফাঁদ ধ্বংস, উদ্ধার ৮ জীবিত বক

উখিয়ায় পাখি শিকারের ফাঁদ ধ্বংস, উদ্ধার ৮ জীবিত বক

প্রথম বলেই ধাক্কা, শেষটা হলো চারশতে

প্রথম বলেই ধাক্কা, শেষটা হলো চারশতে

বিবাহ নিবন্ধন ফি বাড়াতে চান নিকাহ্ রেজিস্ট্রাররা

বিবাহ নিবন্ধন ফি বাড়াতে চান নিকাহ রেজিস্ট্রাররা

বিজয় দিবসে স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা

বিজয় দিবসে স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা

কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানালো ইসি

কোন ধাপে কত ইউনিয়নে ভোট

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?