দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। সোমবার, ১ সেপ্টেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের তথা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।
সোমবার, ১ সেপ্টেম্বর যেখানে একই মানের প্রতি ভরি সোনা এক লাখ ৭৪ হাজার ৩১৮ টাকায় ক্রয়বিক্রয় হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। যা মঙ্গলবার ২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৩ হাজার ৮২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৯ হাজার ৪২ টাকা।
সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বর্তমানে ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা।
দুই দিন আগে গত ৩০ আগস্টও সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। যা গতকাল ৩১ আগস্ট কার্যকর হয়।
তারও আগে, সবশেষ ৩০ আগস্ট দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। যা ৩১ আগস্ট কার্যকর হয়। সেই দাম অনুযায়ী সোমবার সোনা বেচাকেনা হয়েছে।
আরও পড়ুন: ‘আস্থার প্রতীক’ ডাচ্-বাংলা ব্যাংকে হঠাৎ কী হলো?
এরআগে শনিবার দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওইদিন রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
পতাকানিউজ/এসজিএন

