প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথমবারের মত সৌজন্য সাক্ষাৎ হতে যাচ্ছে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যার মধ্যে এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এসময় বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকতে পারেন।
বৈঠকে আগামী নির্বাচন, দেশের সার্বিক ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গতবছরের মে মাসে লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়েছিল। বৈঠকে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।
দলীয় সূত্র জানায়, দেশের বর্তমান আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও বেশ উদ্বিগ্ন। এক্ষেত্রে নির্বাচনের আগে এমন পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার করবেন বিএনপির চেয়ারম্যান।
পতাকানিউজ/আরবি

