কাতার ও বিশ্বের অন্যান্য দেশের আটক রাখা ইরানের সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার, ১১ এপ্রিল ইরানের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
ইসলামাবাদে চলমান আলোচনায় ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে এটিকে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত’ হিসেবে স্বাগত জানিয়েছে তেহরান।
রয়টার্স লিখেছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করেনি।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্রটি বলছে, অর্থ ছাড়ের বিষয়টির সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিতের সম্পর্ক রয়েছে। তবে এ সম্পদের মোট পরিমাণ সম্পর্কে সূত্রটি কিছু জানায়নি।
আরেকটি ইরানি সূত্র দাবি করেছে, কাতারে রাখা ইরানের প্রায় ৬ বিলিয়ন ডলার ছাড়তে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
পতাকানিউজ/আরবি

