বিজিবি ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অভিযানে দুই কোটি ৫৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ হয়েছে।
শনিবার, ১৮ অক্টোবর রাতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান।
তিনি জানান, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে এবং এক কোটি চার লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি শব্দ করা হয়। এসময় আরও পাওয়া যায় খাদ্য সামগ্রী ও পটকা। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পতাকানিউজ/বিপিবি/এএইচ

