নড়াইল সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাবা-ছেলেসহ চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫-৬ জন আহত হয়েছেন।
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ভোর ৫টায় উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিহতরা হলেন — বড়কুলা গ্রামের খলিল শেখ (৫৫), তার ছেলে তাহাজ্জদ শেখ (৩৫), ফেরদৌস (৩৩) ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওসিবুর মিয়া (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান খায়ের মোল্যা ও উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে আজ সেহেরির সময় খায়ের মোল্যার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় এক পক্ষের হামলায় বাবা, ছেলে ও ভাতিজা নিহত হয়েছে। প্রতিপক্ষের একজনকে হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করা হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি ওলি মিয়া বলেন, ‘উভয়পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫-৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পতাকানিউজ/আরবি

