ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শের আলী গ্রুপ এবং মশিউর পক্ষের কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহন শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে অন্তত ১০ জন।
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল সকাল ১১টায় মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় মোহন শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হন।
এদিকে নিহতের খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত ১০ জন আহত হয়। এসময় গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, মোহন শেখ নামে ওই ব্যক্তি হাসপাতালে আসার আগেই মারা যান। আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘পরিস্থিতি এখনও উত্তপ্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।’
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পতাকানিউজ/এআর/আরবি

