বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশ নেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন চৌধুরী আশফাক।
এ সময় জিয়া উদ্দিন চৌধুরী আশফাক বলেন, ‘ক্রীড়া চর্চা তরুণ ও যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করে। এর মাধ্যমে তাদের সু–নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।’
অনুষ্ঠিত ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হয়।
ট্রফি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. শাহজাহান, মো. মনসুর আলম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম রনি, আব্দুল হামিদ হিরু, মো. শাহিন, মামুন তালুকদার, মো. ফারুক, সাকিব তালুকদার, মো. শাহেদ, মো. আমিন, মোহাম্মদ রাকিব, মো. আবরার, হারুনুর রশিদ, মো. ইস্কান্দার, জসীম উদ্দীন, মো. জিকু প্রমুখ।
পতাকানিউজ/এআই

