পতাকা নিউজ
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

পতাকা সারথি
সোমবার ২ নভেম্বর ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সড়কে আন্দোলনকারীদের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি পূরণ হয়েছে। এরপরও আন্দোলনের নামে সড়ক-মহাসড়কে অস্থিরতা ও সহিংসতা সৃষ্টির পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক-উভয় পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় শিল্প গড়ে ওঠে। শুধু পুঁজি বিনিয়োগ করলেই শিল্প প্রতিষ্ঠিত হয় না। শ্রমিকের শ্রম ও মালিকের পুঁজি একসঙ্গে যুক্ত হলেই উৎপাদন বাড়ে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। তাই উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে শিল্পকারখানা সচল রাখতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও অর্থনৈতিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণের জন্য প্রতি তিন বছর অন্তর মজুরি বোর্ড গঠনের বিধান রয়েছে। শ্রমিকদের দাবি ছিল দ্রুত মজুরি বোর্ড গঠন করা। মালিকপক্ষ তাদের প্রতিনিধির নাম দিলেও শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম চূড়ান্ত করতে কিছুটা সময় লেগেছে। গত পরশু রাতে শ্রমিকপক্ষ তাদের প্রতিনিধির নাম দেওয়ার পর গতকাল সকালেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এ প্রক্রিয়া কখনো বন্ধ ছিল না।

৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২
টেকনাফের পাহাড়ে সেনা সদস্য হত্যার ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ৬

তিনি বলেন, মজুরি বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মালিকপক্ষের বক্তব্যও বিবেচনায় রাখতে হবে, যাতে শিল্পকারখানা সচল থাকে এবং রপ্তানি কার্যক্রম ব্যাহত না হয়। প্রধানমন্ত্রী শ্রমবান্ধব ও শিল্পবান্ধব নীতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

শ্রমিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দাবি থাকলে প্রথমে স্মারকলিপির মাধ্যমে সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয়কে জানাতে হবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হবে। মজুরি বোর্ডের মতো নির্ধারিত ফোরামে শ্রমিকদের প্রতিনিধিরা তাদের দাবি তুলে ধরতে পারবেন।

Mahi Add for Potaka

তিনি বলেন, গত কয়েক দিনের আন্দোলনের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে কিছু উসকানিদাতা অনুপ্রবেশ করেছে। তারা এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়েছে, যাতে শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হওয়া শ্রমিকদের আইনগত সহায়তার বিষয়টি সরকার দেখবে। যারা আহত হয়েছেন, তাদের বিষয়েও যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক নেতারা ধর্মঘটের ডাক দেননি, আন্দোলনও করেননি। তাদের দাবি ছিল মজুরি বোর্ড গঠন। সেটি গঠন করা হয়েছে। ফলে এখন শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন চলছে না। যারা আন্দোলনের নামে সহিংসতা করছেন, তাদের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে।

তিনি আরও বলেন, কয়েকজন মুখোশধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কেউ কেউ ভিডিও ফুটেজ প্রকাশ করছেন এবং রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। নিজেদের তথাকথিত পেশিবাদী গোষ্ঠীর প্রতিনিধি হিসেবেও পরিচয় দিচ্ছেন তারা। এসব বিষয় শনাক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের কাজে ফিরে যেতে উদ্বুদ্ধ করতে হবে। মজুরি বোর্ডে শ্রমিকদের প্রতিনিধি রয়েছেন। সেখানে তারা নিজেদের দাবি ও বক্তব্য তুলে ধরতে পারবেন।

তিনি বলেন, সবাইকে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। শিল্পের উৎপাদনশীলতা ধরে রাখতে হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে এবং বেকারত্ব দূর করতে হবে। মিল-কারখানা চালু রেখে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখা ও রপ্তানি বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিষয় :আন্দোলনসহিংসতাসালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা যুদ্ধের ইতি টানতে খসড়া প্রস্তাব যুদ্ধের ইতি টানতে খসড়া প্রস্তাব, দোহা ছেড়েছেন ইরানি প্রতিনিধিরা
পরের লেখা নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি
Ad imageAd image
আরও পড়ুন
আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে : স্পিকার

আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে : স্পিকার

মেয়াদোত্তীর্ণ-নিবন্ধনহীন ওষুধ মজুদ

মেয়াদোত্তীর্ণ-নিবন্ধনহীন ওষুধ মজুদ, ফেনীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট

হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী

হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী

ঘুষের লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার আসাদুলের ২ দিনের রিমান্ড

ঘুষের লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার আসাদুলের ২ দিনের রিমান্ড

সর্বশেষ
সিলেটে জয়ের দেখা পেল না কেউ

সিলেটে জয়ের দেখা পেল না কেউ, সিরিজ ক্যারিবীয়দের

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, প্রস্তাবে যা আছে

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, প্রস্তাবে যা আছে

টেকনাফের পাহাড়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের ‘সাম্রাজ্য’

টেকনাফের পাহাড়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের ‘সাম্রাজ্য’

এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মামলা

এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মামলা

স্বর্গে যেতে চান ট্রাম্প, বললেন ‘নরকে যেতে চাই না’

স্বর্গে যেতে চান ট্রাম্প, বললেন ‘নরকে যেতে চাই না’

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?