দক্ষিণ এশিয়ার দুই অস্থির প্রতিবেশী—আফগানিস্তান ও পাকিস্তান। দুই দেশের সীমান্তে টানটান উত্তেজনা, ঘন ঘন সংঘর্ষ, আর একে থামাতে ব্যর্থ হলো তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত চার দিনব্যাপী শান্তি আলোচনা। এতে শান্তির বদলে বেড়েছে অবিশ্বাস ও দোষারোপের রাজনীতি।
এই কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয় তুরস্কের ইস্তানবুলে। চার দিন ধরে আলোচনায় বসেছিলেন দুই দেশের প্রতিনিধি দল। কিন্তু শেষ পর্যন্ত, কোনো সমাধান হয়নি। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন—আফগান প্রতিনিধিরাই আলোচনা জটিল করেছেন, তারা টিটিপি বা পাকিস্তান তালেবান নিয়ে আলোচনার মূল প্রস্তাব থেকে সরে গেছেন।
অন্যদিকে কাবুলের দাবি—পাকিস্তানি প্রতিনিধিরা ছিল “সমন্বয়ে ব্যর্থ”, এমনকি একাধিকবার আলোচনার টেবিল ছেড়ে চলে গেছেন। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সীমান্তে আবারও রক্তপাত। উভয়পক্ষের সৈন্য ও সাধারণ মানুষ হতাহত হয়েছেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন—যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তাহলে এই সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়াতে পারে।
এই পুরো সংকটের কেন্দ্রে রয়েছে টিটিপি—তেহরিক-ই-তালেবান পাকিস্তান।

