গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলেকে ফেরত আনার পর মাত্র একদিন পর নাফ নদী থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি রাতে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় ট্রলারসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন ট্রলার মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস (৪০), আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ (১৮) এবং মৃত মো. হোসেনের ছেলে মো. ইউনুস (৪০)।
ট্রলার মালিক মোহাম্মদ উল্লাহ জানিয়েছেন, সেন্টমার্টিনের কাছে মাছ ধরার পর তারা ট্রলারটি নোঙর করে নাইক্ষ্যংদিয়া এলাকায় অবস্থান করছিল। হঠাৎ স্পিডবোটে করে এসে আরাকান আর্মি সদস্যরা ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়।
চট্টগ্রাম জোন কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আকিব বিষয়টি শুনেছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিজিবির সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন।
পতাকানিউজ/এনএ/আরবি

