পতাকা নিউজ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

Malaysia

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো শুরু সেপ্টেম্বরে

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ‘আমার ছেলে হত্যার পরিকল্পনায় তারিন জড়িত’
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

‘আমার ছেলে হত্যার পরিকল্পনায় তারিন জড়িত’

জুলাইযোদ্ধা খোরশেদ আলম হত্যা

নুপা আলম, কক্সবাজার
শুক্রবার ২৭ মার্চ ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
জুলাইযোদ্ধা খোরশেদ আলম হত্যা
জুলাইযোদ্ধা খোরশেদ আলম

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পাহাড়তলী। শহরের প্রধান সড়কের কালু দোকান এলাকা হয়ে দক্ষিণের উপ-সড়ক ধরে একটু এগিয়ে গেলেই কচ্ছপিয়া পুকুর পাড় নামের এলাকাটি। এখানে যে কাউকে জিজ্ঞাসা করা হলে ‘নিহত জুলাইযোদ্ধা খোরশেদ আলমের বাড়ি কোথায়?’

উত্তর দিতে এগিয়ে আসেন স্থানীয়দের অনেকেই। সঙ্গী হন প্রতিবেদকের। সোজা পূর্ব সড়ক দিয়ে পূর্ব দিকে এগিয়ে যাওয়ার পর যে বাড়িটি শনাক্ত করে দেয়, সেটি জরাজীর্ণ একটি বাড়ি। আভিজাত্যের ছাপ নেই। 

বৃহস্পতিবার বিকালে টিনশেড আধাপাকা বাড়ির ভেতর থেকে ভেসে আসছিল আর্তনাদ। ঘরে প্রবেশে করতে দেখা মিলে নিহত খোরশেদ আলমের মা ছাবেকুন নাহার, মামা কামাল হোসেন ও খালা ছমিরা খাতুনসহ প্রতিবেশী কয়েকজন নারীর। ভেতরে মেঝেতে রক্তাক্ত জামা ও ছেঁড়া একটি প্যান্ট, এক জোড়া জুতা। যেগুলো দেখে দেখে একজন মায়ের আর্তনাদ ‘বাবা, তুমি কোথায়, আর কোন দিন ফেরত আসবে না, বাবা।’

কক্সবাজারে ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা ও ছাত্রদল নেতা খোরশেদ আলম প্রাণ হারিয়েছেন মঙ্গলবার রাতে। এর পর নানা ঘটনা ঘটে গেছে। ঘটনার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল খোরশেদ আলমের সাথে থাকা নারী সমন্বয়ক তারিন সুলতানাকে। তার দেওয়া তথ্য মতে পুলিশ গ্রেপ্তার করেছে তারেক নামের এক যুবককে।

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলা : ছাত্রদল নেতা ফটিক কারাগারে
বদলির সুযোগ বঞ্চিত হওয়ার শঙ্কায় প্রাথমিক শিক্ষকরা, সমন্বিত বদলি চালুর দাবি
৪ ঘণ্টা পর জীবন ফিরে পেলেন চালক

বুধবার কক্সবাজার জেলা পুলিশের প্রেসব্রিফিংয়ে জানানো হয়, তারেকই এ ঘটনার মুল হোতা। এ ঘটনায় তারিন আপাতত জড়িত বলে কোন তথ্য পাওয়া যায়নি। ফলে তাকে মায়ের জিন্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

কিন্তু খোরশেদের মা ছাবেকুন নাহার বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, আমার ছেলে হত্যার পরিকল্পনায় তারিন নামের মেয়েটি জড়িত। বাড়িতে অসুস্থ ছেলেকে অসংখ্যবার ফোন করে রাত সাড়ে ৯ টায় বের করে। রাত সাড়ে ১০টায় সমুদ্র সৈকতের কবিতা চত্বর নির্জন এলাকায় ছুরিকাঘাতে আমার ছেলেকে খুন করা হল। হত্যাকারীরা কিভাবে জানলো আমার ছেলে ওখানে গেছে।

ছাবেকুন্নাহার জানান, ঘটনার দিন (মঙ্গলবার) বিকেলে খোরশেদ বাড়িতে ছিলেন। শরীর অসুস্থ ছিল, কয়েকবার বমি করেছে। ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিল। এর মধ্যে অসংখ্যবার ফোন আসে। ফোনে কথা বলার পর রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হন খোরশেদ।

তিনি বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে ফোনে একজন জানান, খোরশেদ সদর হাসপাতালে। কথা শুনে দিশা হারিয়ে ফেলি, তাড়াহুড়া করে বোরকা পরে ঘর থেকে হাসপাতালে ছুটে গিয়েছি। সেখানে গিয়ে দেখি, লোকজনের হইচই, কান্নাকাটি। আমাকে জানানো হয়, খোরশেদ আহত হয়েছে, চিকিৎসা চলছে। কিন্তু ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখি খোরশেদের রক্তমাখা নিথর দেহ।’

ছাবেকুন্নাহারের চার ছেলের মধ্যে সবার বড় খোরশেদ আলম। ২০১৭ সালে শহরের বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (নিট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা শেষ করেন। এরপর একই প্রতিষ্ঠানে একই বিষয়ে বিএসসিতে অধ্যয়নরত ছিলেন তিনি।

খোরশেদের ছোট ভাইদের মধ্যে মোরশেদ আলম মদিনা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা অধ্যয়নরত, নওশেদ আলম রামু সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী এবং সবার ছোট দিদারুল আলম কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ছে।

Mother of kushed Alam
সন্তানের রক্তমাখা কাপড় এখন মায়ের কাছে স্মৃতিময় সম্বল। ছবি : পতাকানিউজ

খোরশেদের মা জানান, ছেলে জুলাই আন্দোলনের পর কক্সবাজারে আসে। আগে থেকেই ছাত্রদলের রাজনীতির সোথে জড়িত ছিলো।

খোরশেদের সেজ খালা ছমিরা খাতুন বলেন, ছিনতাইকারীরা আমার ছেলেকে (খোরশেদ) ছুরিকাঘাতে হত্যা করলো, আর সঙ্গে থাকা মেয়েটিকে কিছু করলো না। তার মোবাইল সহ সব ঠিক আছে? এটা কিভাবে হয়। আর সেই মেয়েটির ফোনেই তো আমার ছেলে ঘর থেকে বের হয়েছে। আর পুলিশ এত দ্রুত কিভাবে জানলো মেয়েটি জড়িত না।

কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী এলাকার শাহ আলমের ছেলে খোরশেদ আলম। বাড়িতে গিয়ে বাবাকে পাওয়া যায়নি। মামা কামাল হোসেন বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, আর তারিন এতে জড়িত।’

হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত মামলা হয়নি। মামলার প্রস্তুতির কথা বলেছেন খোরশেদ আলমের ভাই নওশেদ আলম জানান, মামলার প্রস্তুতি চলছে। নানা কারণে মামলা দায়েরে বিলম্ব হচ্ছে।

-পতাকানিউজ/এনপি।

বিষয় :কক্সবাজারজুলাইযোদ্ধাবিএনপিহত্যা
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা এখনও সংসার জোড়া লাগেনি ফেনীর সে গৃহবধূ জহুরার, এখনও সংসার জোড়া লাগেনি জহুরার, দ্রুত ঘর করে দেওয়ার ঘোষণা বিএনপির
পরের লেখা মীরসরাইয়ে ঈদের ছুটিতে ২০ নবজাতকের ‘জন্মহাসি’ মীরসরাইয়ে ঈদের ছুটিতে ২০ নবজাতকের ‘জন্মহাসি’
Ad imageAd image
আরও পড়ুন
জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা

জেলে বসে এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, ২৬ জনের তালিকা উদ্ধার

অফিসে ছিলেন স্বাভাবিক

অফিসে ছিলেন স্বাভাবিক, রাতে বাসা থেকে উদ্ধার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার লাশ

PM Tarique

সচিবালয় থেকে হেঁটে ওসমানীতে প্রধানমন্ত্রী, নতুন আলোচনা

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা : যুবলীগ সভাপতি গ্রেফতার

একক পরিচয়পত্র

এবার আসছে ‘এক-আইডি’ : মিলবে স্বাস্থ্য-শিক্ষাসহ সব সেবা

সর্বশেষ
Death Body

প্রতিবেশির বাড়ির বাথরুমে যুবকের ঝুলন্ত লাশ

PM Parlament

জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

Child Hum

হাম উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৮৩

BSJMCH

শজিমেক হাসপাতালে মারামারি, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

12 KG LPG

১২ কেজি এলপিজির দাম কমল

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?