সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি।
গালফ নিউজ জানিয়েছে, বুধবার, ১ এপ্রিল প্রকাশিত সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
ফুজাইরাহ সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের এয়ার ডিফেন্স সিস্টেম তাদের আকাশসীমায় সফলভাবে একটি ড্রোন প্রতিহত করেছে। ড্রোনটি ধ্বংস করার পর সেটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে। আর এ ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে জরুরি সেবা দল ও নিরাপত্তা বাহিনী কাজ করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
পতাকানিউজ/আরবি

