পতাকা নিউজ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

Malaysia

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো শুরু সেপ্টেম্বরে

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা : বৃষ্টির লাশ ফেরত আনার দাবি পরিবারের
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা : বৃষ্টির লাশ ফেরত আনার দাবি পরিবারের

পতাকা সারথি
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ
আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা
নিহত লিমন ও বৃষ্টি

আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মাদারীপুর ও ঢাকায়। নিহতদের একজনের মরদেহ উদ্ধার হলেও আরেকজন এখনো নিখোঁজ। পরিবারের দাবি, দ্রুত নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

নিহত শিক্ষার্থীদের একজন নাহিদা সুলতানা বৃষ্টি। তিনি ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকায়। বাবা জহির উদ্দিন আকন ওরফে দিল মোহাম্মদ দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর ১১ নম্বরে পরিবার নিয়ে বসবাস করছেন। তিনি একটি বেসরকারি জীবনবিমা প্রতিষ্ঠানে কর্মরত।

মেয়ের মৃত্যুসংবাদ পেয়ে ভেঙে পড়া বাবা জহির উদ্দিন আকন বলেন, প্রতিদিনই মেয়ের সঙ্গে তাদের কথা হতো। সর্বশেষ গত বৃহস্পতিবার কথা হয়েছিল। তখন বৃষ্টি ক্যাম্পাসের ল্যাবে ল্যাপটপে কাজ করছিলেন। এরপর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। পরে অন্যান্য বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেও কোনো খোঁজ মেলেনি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পুলিশ তাঁদের মেয়ের মৃত্যুর খবর জানায়।

শোকে মুহ্যমান বাবা বলেন, তাঁর এক ছেলে ও এক মেয়ের মধ্যে বৃষ্টিকে ঘিরে ছিল অনেক স্বপ্ন। পড়াশোনায় সব সময়ই মেধাবী ছিল বৃষ্টি। হঠাৎ এমন মর্মান্তিক পরিণতি পরিবার কোনোভাবেই মেনে নিতে পারছে না। তিনি আরও বলেন, গণমাধ্যমে বৃষ্টি ও তাঁর সহপাঠী লিমনের সম্পর্ক নিয়ে যে প্রেমের কথা বলা হচ্ছে, তা সঠিক নয়। তারা কেবল ভালো বন্ধু ছিলেন।

প্রতিবেশির বাড়ির বাথরুমে যুবকের ঝুলন্ত লাশ
জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
হাম উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৮৩

বৃষ্টির শিক্ষাজীবন ছিল সাফল্যে ভরা। ঢাকার মিরপুরের নাহার একাডেমি হাইস্কুল থেকে ২০১৪ সালে গোল্ডেন জিপিএ-৫ নিয়ে এসএসসি পাস করেন। পরে শহীদ বীরউত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ থেকে একই ফল নিয়ে এইচএসসি সম্পন্ন করেন। এরপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হন। তবে স্নাতকোত্তর শেষ করার আগেই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পূর্ণ স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পান। ২০২৫ সালের ১২ আগস্ট তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

বৃষ্টির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মাদারীপুরে তাঁর গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। শনিবার বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, এলাকার মানুষজন ভিড় করছেন এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন। স্থানীয়রা দ্রুত মরদেহ উদ্ধার করে দেশে আনা এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বৃষ্টির চাচাতো বোন তুলি আকন বলেন, সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বড় ভাইয়ের পোস্ট দেখে তাঁরা প্রথমে বৃষ্টির মৃত্যুর খবর জানতে পারেন। এর আগে থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাঁর ভাষায়, কীভাবে এবং কেন তাঁকে হত্যা করা হলো-এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। একই ঘটনায় বৃষ্টির এক সহপাঠীকেও হত্যা করা হয়েছে বলে পরিবার জানতে পেরেছে। তাঁর মরদেহ উদ্ধার হলেও বৃষ্টির মরদেহ এখনো পাওয়া যায়নি।

আরেক চাচাতো বোন ফজিলা আক্তার বলেন, পরিবার কোনোভাবেই এই মৃত্যু মেনে নিতে পারছে না। তাঁদের একমাত্র দাবি-হত্যাকারীদের কঠোর শাস্তি এবং বৃষ্টির মরদেহ দেশে ফিরিয়ে আনা। বৃষ্টির চাচা দানিয়াল আকন বলেন, বৃষ্টি বেঁচে থাকলে দেশের জন্য বড় কিছু করতে পারতেন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, বিষয়টি সম্পর্কে তিনি বিভিন্ন মাধ্যমে অবগত হয়েছেন। এ ঘটনায় দূতাবাসই মূল ভূমিকা পালন করবে। তবে পরিবার সহযোগিতা চাইলে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সহায়তা দেবে।

জানা গেছে, গত ১৭ এপ্রিল থেকে বৃষ্টি ও তাঁর সহপাঠী লিমন নিখোঁজ ছিলেন। দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গবেষণা করছিলেন। নিখোঁজ হওয়ার আগের দিন তাঁদের শেষবার ক্যাম্পাসে দেখা যায়।

এরপর শুক্রবার ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ২৬ বছর বয়সী মার্কিন নাগরিক হিশাম সালেহ আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লিমনের সঙ্গে একই কক্ষে থাকতেন বলে জানা গেছে। পুলিশ তাঁকে তাঁর বাসা থেকে আটক করে।

ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি কমিউনিটিতেও উদ্বেগ ও শোক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে দেশে পরিবার ও স্বজনরা অপেক্ষায় আছেন -কবে বৃষ্টির মরদেহ উদ্ধার হবে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ প্রকাশ পাবে। এখন সবার একটাই দাবি -দ্রুত বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

-পতাকানিউজ

বিষয় :ক্যাম্পাসঢাকামাদারীপুরযুক্তরাষ্ট্রশিক্ষা
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা কান সিরিজ উৎসবে ইতিহাস গড়লেন জিসু কান সিরিজ উৎসবে ইতিহাস গড়লেন জিসু
পরের লেখা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী বললেন, ‘রাজনীতিকরণের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো এখন খালি’
Ad imageAd image
আরও পড়ুন
BSJMCH

শজিমেক হাসপাতালে মারামারি, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

12 KG LPG

১২ কেজি এলপিজির দাম কমল

Santahar Railway

চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

Jarmastami Press Meet

সংখ্যালঘু আইন প্রণয়ন ও কমিশন গঠনসহ ১৫ দাবি

Bidisha Ershad

সাজাপ্রাপ্ত বিদিশার এরশাদের জামিন নামঞ্জুর

সর্বশেষ
oil

সয়াবিন তেলের দাম ফের বাড়ল

Anda Filip

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

bnp mirza abbas 1

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

President Fakrul 1

৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সফরে যাবেন রাষ্ট্রপতি

raine

দেশের ৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?