আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে কোনও জরিমানা ছাড়াই আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
রবিবার, ২৮ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ড একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে চলতি অর্থবছরের জন্য এক দফা রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছিল। সাধারণ নিয়ম অনুযায়ী প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বাস্তবতায় প্রায় প্রতি বছরই একাধিকবার সময় বাড়ায় এনবিআর।
এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ১৫ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। করযোগ্য আয় থাকলে প্রত্যেক টিআইএনধারীর জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
পতাকানিউজ/আরবি

