পতাকা নিউজ
বুধবার ২১ জানুয়ারি ২০২৬
Gold Rupa

স্বর্ণ ও রূপার দামে নতুন রেকর্ড

Election Commission Building

আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: আরএসআরএম গ্রুপের কারখানা উচ্ছেদ
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

আরএসআরএম গ্রুপের কারখানা উচ্ছেদ

চা বোর্ডের পাওনা অপরিশোধিত

পতাকা সারথি
বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
RSRM

চট্টগ্রামে ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএসআরএম গ্রুপের একটি কারখানা উচ্ছেদের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চা বোর্ড। দীর্ঘদিন ধরে ভাড়া পরিশোধ না করা, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও জমি দখলে রাখা এবং উচ্চ আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রাম নগরের বায়েজিদ শিল্প এলাকায় অবস্থিত মডার্ন স্টিল মিলস লিমিটেড নামের কারখানাটি আজ বৃহস্পতিবার হওয়ার কথা উচ্ছেদ করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হুসাইন মোহাম্মদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চা বোর্ডের বেতন বকেয়া রাখা সহ বিভিন্ন ব্যাংকে প্রায় র ২ হাজার ৭০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা গেছে, বায়েজিদ শিল্প এলাকায় চা বোর্ডের মালিকানাধীন ৬৫ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমিটি দখলে রাখা হয়। এই পরিস্থিতিতে আগামীকাল জেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চা বোর্ড কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করে। তথ্যমতে, ২০০৮ সালে মডার্ন স্টিল মিলস লিমিটেড চা বোর্ডের কাছ থেকে ৬৫ শতক খালি জমি ভাড়ায় নেয়। সে সময় উভয় পক্ষের মধ্যে ভাড়ানামা চুক্তি হয়। পরে ২০১৮ সালে আরও চার বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আড্ডাখানা ভেঙেচুরে গুড়িয়ে দেব : র‌্যাব মহাপরিচালক
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত
বগুড়ায় নির্বাচনী প্রতিদ্বন্ধিতায় ৩৫ প্রার্থী

চুক্তি অনুযায়ী ২০২২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে জমিটি খালি করে দেওয়ার কথা ছিল। সেখানে চা বোর্ডের প্রধান কার্যালয় ও আবাসন প্রকল্প নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে চুক্তির মেয়াদ শেষ হলেও কারখানা কর্তৃপক্ষ জায়গা ছাড়েনি।

চা বোর্ডের হিসাবে, ভাড়া বাবদ প্রতিষ্ঠানটি থেকে চা বোর্ড প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা পাওনা রয়েছে। গত প্রায় চার বছরে একাধিকবার লিখিত নোটিশ দেওয়া হলেও বকেয়া পরিশোধ বা জায়গা ছাড়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো চা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়া এবং মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানোর অভিযোগ রয়েছে।

গত বছরের ১ জুন উচ্চ আদালত এক মাসের মধ্যে সব বকেয়া পরিশোধের নির্দেশ দেন। তবে আদালতের আদেশের সাত মাস পেরিয়ে গেলেও কোনো অর্থ পরিশোধ করা হয়নি।

এদিকে আরএসআরএম গ্রুপ দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে রয়েছে। ঋণের ভার, বিদ্যুৎ বিল বকেয়া ও ওয়ার্কিং ক্যাপিটালের সংকটে ২০২১ সালের ডিসেম্বরে গ্রুপটির দুটি কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত মেসার্স রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড—যা আরএসআরএম নামে পরিচিত—একসময় বছরে প্রায় ৭০০ কোটি টাকার ব্যবসা করত। এতে কর্মরত ছিলেন প্রায় ৮০০ শ্রমিক।

বর্তমানে গ্রুপটির কাছে ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ আটকে রয়েছে। এসব ঋণ আদায়ে এ পর্যন্ত অন্তত ৩০টি মামলা হয়েছে। সেসব মামলায় গ্রুপটির কর্ণধারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জব্দ, সম্পত্তি নিলামসহ বিভিন্ন আদেশ রয়েছে আদালতের।

গ্রুপটির কাছে সবচেয়ে বেশি অর্থাৎ প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা পাওনা রয়েছে জনতা ব্যাংক লালদীঘি শাখা। পাশাপাশি সোনালী ব্যাংক পাওনা রয়েছে ৬৬৩ কোটি টাকা। এই দুই ব্যাংক ছাড়াও গ্রুপটির রতনপুর শিপ রিসাইক্লিংয়ের কাছে মার্কেন্টাইল ব্যাংক পাবে ১৫০ কোটি, একই প্রতিষ্ঠানের কাছে গ্লোবাল ইসলামী ব্যাংক ৫৬ কোটি, মেসার্স মডার্ন স্টিল রি-রোলিংয়ের কাছে ট্রাস্ট ব্যাংক ৬০ কোটি, এসএম স্টিল রি-রোলিংয়ের কাছে লঙ্কাবাংলা ফাইন্যান্স ৫৫ কোটি ও একই প্রতিষ্ঠানের কাছে প্রাইম ফাইন্যান্স ২৪ কোটি টাকা পাওনা রয়েছে।

ব্যাংকগুলোর করা মামলায় গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমান, চেয়ারম্যান শামসুন নাহার রহমান, এমডির সহোদর ইউনুস ভূঁইয়া, দুই ছেলে মিজানুর রহমান ও মারজানুর রহমান, মডার্ন স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান মো. আলা উদ্দিনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে জানতে আরএসআরএম গ্রুপের পরিচালক মারজানুর রহমানের ব্যক্তিগত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

-পতাকানিউজ/এসএমআর

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Sk. Hasina হাসিনা, টিউলিপ ও আজমিনাসহ ১৮ জনের মামলার যুক্তিতর্ক ১৩ জানুয়ারি
পরের লেখা এলপিজির ভ্যাট কমানোর সুপারিশ জ্বালানি মন্ত্রণালয়ের এলপিজির ভ্যাট কমানোর সুপারিশ জ্বালানি মন্ত্রণালয়ের
Ad imageAd image
আরও পড়ুন
Election commission

কক্সবাজারে ৪ আসনে প্রার্থী ১৭

Election Commission Building

ফেনীতে ভোটের মাঠে ২৬ প্রার্থী

ঢাকা

ইভ্যালির রাসেল ও শামীমা কারাগারে

ঝিনাইদহ

বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজকে বহিষ্কার

OSMAN HADI 6

হাদি হত্যা : তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সর্বশেষ
ঢাকা

স্বতন্ত্র প্রার্থী আতাকে বিএনপি থেকে বহিষ্কার

চট্টগ্রাম

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে শিগগির যৌথ অভিযান

বগুড়া

রাষ্ট্রের চাবিকাঠি নিজেদের হাতে রাখতে ‘হ্যাঁ’ ভোট দিন : ফারুক-ই-আজম

চাপ দিয়ে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না: আসিফ নজরুল

চাপ দিয়ে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না: আসিফ নজরুল

টেকনাফ

টেকনাফ সীমান্তে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার, আতঙ্ক

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?