দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। এবার ভরিতে এবার ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা।
বুধবার, ১৮ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সকাল সাড়ে ৯টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণের নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।
বাজুসের নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী,, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। এদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয় সোনার দাম। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।
পতাকানিউজ/আরবি

