আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মত মাঠে নামবেন লিওনেল মেসি। মেসির ২১ বছরের পথচলার শেষ দেখতে বুয়েনস আইরেসে ছুটে যাবেন অনেক ভক্ত-সমর্থকেরা।
আর্জেন্টিনার স্থানীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে ৬ অক্টোবর (মঙ্গলবার) রাত ৮টায়। বাংলাদেশ সময় অনুযায়ী মেসির বিদায়ী ম্যাচ শুরু হবে ৭ অক্টোবর (বুধবার) ভোর ৫টায়।
বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে বুয়েনস আইরেসে রিভার প্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামে। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে মেসির ২১ বছরের পথচলার ইতি ঘটবে।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস। অনলাইনেও দেখা যাবে টিওয়াইসি স্পোর্টস প্লে প্ল্যাটফর্মে।
বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ, আগুস্তিন জিয়ায়, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো অথবা ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।
প্রসঙ্গত, গত শুক্রবার আর্জেন্টিনায় পৌঁছে আগের দুদিন নিজের শহর রোসারিওতে কাটানোর পর বুয়েন্স এইরেসে পা রাখেন মেসি। এরপর কোচ লিওনেল স্কালোনির স্কোয়াডে যোগ দিয়ে জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটির জন্য প্রস্তুত নিচ্ছেন লিও।
পতাকানিউজ/আরবি

