গণমাধ্যমে প্রকাশিত আর্থিক কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার, ১১ আগস্ট দিবাগত রাতে দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অভিযোগ দলের সুনাম ক্ষুণ্ণ করেছে। ফলে নিজাম উদ্দিনকে আজ মঙ্গলবার, ১২ আগস্ট থেকে সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
একইসঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না— তার লিখিত ব্যাখ্যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে জমা দিতে বলা হয়েছে।
পতাকানিউজ/এআই

