পতাকা নিউজ
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
Primary Tacher

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বুধবার

National Parlament

সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: আলাস্কা বৈঠকের আগে ট্রাম্পকে ইউরোপীয়দের ‘কানপড়া’
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

আলাস্কা বৈঠকের আগে ট্রাম্পকে ইউরোপীয়দের ‘কানপড়া’

পতাকা প্রহরী
বুধবার ১৩ আগস্ট ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আগামী শুক্রবার আলাস্কায় একটি বিশেষ বৈঠকে মিলিত হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকটির মুখ্য আলোচনার বিষয় হবে- রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ। উল্লেখ্য, গত প্রায় সাড়ে তিন বছর ধরে চলছে এই যুদ্ধ।

বৈঠকের আগে, ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় মিত্ররা অন্যরকম কিছু করতে চাইবে।

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ বুধবার ‘ইউক্রেন-থিমযুক্ত’ একটি ভিডিও কল করবেন। এতে ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মতো ট্রাম্পের প্রিয় ইউরোপীয় নেতাদের অনেকেই উপস্থিত থাকবেন।

বুধবার জেলেনস্কির কার্যালয় থেকে জানানো হয়, বৈঠকের জন্য তিনি বার্লিনে থাকবেন এবং পরে মার্জের সাথে সাংবাদিকদের ব্রিফ করবেন।

চট্টগ্রামে গ্যাসের হাহাকার, বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক অভিযুক্ত
যেসব জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

জার্মান চ্যান্সেলর মার্জ এবং অন্যদের বিবৃতি থেকে বোঝা যাচ্ছে যে, তারা ট্রাম্পকে অনুরোধ করবেন যেন তিনি পুতিনের সাথে জেলেনস্কি বা তার ইউরোপীয় মিত্রদের অগোচরে কোনো চুক্তি না করেন।

উল্লেখ্য, জেলেনস্কিকে আলাস্কায় আমন্ত্রণ জানানো হয়নি।

ইউরোপীয় নেতারা মনে করেন, যুদ্ধাবসানের জন্য যেকোনো শর্তের আলোচনা সম্পূর্ণ যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হওয়া উচিত। তারা আরো বিশ্বাস করেন, ইউরোপীয় সৈন্যদের সাথে যুদ্ধবিরতি কার্যকর করার যেকোনো পরিকল্পনার জন্য ইউরোপের অনুমোদন অপরিহার্য।

ট্রাম্পের একতরফা সিদ্ধান্ত গ্রহণকে প্রতিহত করা এবং তাকে পুতিনের প্রভাবমুক্ত রাখার জন্য চ্যন্সেলর মার্জ এবং তার ইউরোপীয় মিত্রদের এটি সর্বশেষ প্রচেষ্টা হবে বলে মনে করা হচ্ছে।

মধ্যডানপন্থী জার্মান চ্যান্সেলর মার্জ এবং অন্য নেতারা যেমন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার নিয়মিতভাবে ইউক্রেন বিষয়ে ট্রাম্পের সাথে আলোচনা করেন। এমনকি তারা প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে ট্রাম্পকে কিয়েভের প্রতি সমর্থন জারি রাখার জন্য আরো কিছু করার জন্যও উৎসাহিত করেন।

চ্যান্সেলর মার্জ রবিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, আমরা এমনটা মেনে নেব না যে রাশিয়া ও আমেরিকার মধ্যকার আঞ্চলিক বিষয়গুলো ‘ইউরোপীয়দের ও ইউক্রেনীয়দের মাথার ওপর দিয়ে’ আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া হোক। আমি মনে করি মার্কিন সরকারও এটিকে একইভাবে দেখে।

চ্যন্সেলর মার্জ সব সময়ই ট্রাম্পকে একথা বুঝিয়ে এসেছেন যে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে সাহসী এবং সিদ্ধান্তমূলকভাবে হস্তক্ষেপ করে মার্কিন যুক্তরাষ্ট্র পুতিনকে যুদ্ধবিরতি এবং যুদ্ধাবসানের জন্য গঠনমূলক আলোচনায় বাধ্য করতে পারেন। এটি তার ট্রাম্পের কাছে চ্যান্সেলরের মূল অনুরোধ ছিল, যা ইউরোপের ওপর নতুন শুল্ক আরোপের চাপের মতো অন্যান্য প্রধান বিষয়গুলোকেও ছাপিয়ে গেছে।

সর্বসম্প্রতি ট্রাম্পকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে বেশ উচ্চকণ্ঠ দেখা যাচ্ছিল। বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে রাশিয়ার অব্যাহত বোমাবর্ষণে তিনি হতাশ হয়েছিলেন। তিনি কিয়েভে সরবরাহের জন্য জার্মানি ও অন্যদের কাছে অস্ত্র বিক্রি করতে সম্মত হন এবং যুদ্ধ অব্যাহত থাকলে মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক শাস্তির হুমকিও দেন।

কিন্তু গত সপ্তাহে পুতিনের পরামর্শের পর ট্রাম্প আবার তার এ অবস্থান থেকে সরে যান। তিনি তাড়াহুড়ো করে আলাস্কা বৈঠকের সময়সূচি নির্ধারণ করেন। তিনি সাংবাদিকদের বলেন, তিনি দেখতে চান পুতিনের মনে কী আছে। তিনি কী তবে এমন একটি যুদ্ধবিরতি বা যুদ্ধাবসান ‘চুক্তি’ করতে চান, যার মধ্যে বর্তমানে ইউক্রেন এবং রাশিয়ার দখলে থাকা জমির বিনিময়ও অন্তর্ভুক্ত?

চ্যান্সেলর মার্জ এবং তার মিত্ররা আলাস্কা বৈঠকের ফলাফল নিয়ে শঙ্কিত- এতে কোনো সন্দেহ নেই। আর তাই তারা পোল্যান্ড ও ফিনল্যান্ডের নেতা এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটসহ ট্রাম্পের সাথে সুসম্পর্ক আছে এমন শীর্ষ ইউরোপীয়দের সাথে ভিডিও কলে আলোচনা করতে আগ্রহ দেখাচ্ছে।

ওদিকে, ইউরোপীয় নেতারা পুতিন যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত সীমানা পুনর্নির্ধারণের কোনো আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা ইউক্রেনের যে ভূমি বর্তমানে রাশিয়ান দখলে নেই তা নিয়ে আলোচনা করতে চান না। জার্মান কর্মকর্তারা প্রকাশ্যে আরো বেশি তীর্যকভাবে কথা বলছেন। তারা যুদ্ধপূর্ব ইউক্রেনের কিছু অংশ রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার বিনিময়ে যুদ্ধবিরতি-প্রস্তাবে সমর্থন না করার সম্ভাবনার প্রতি সম্মতি প্রকাশ করেছেন।

তারা আরো আশঙ্কা করছেন যে ‘খারাপ শর্তে শান্তি’ পুতিনকে পশ্চিম ইউরোপের দিকে তার ‘প্রচেষ্টা’ অব্যাহত রাখতে উৎসাহিত করতে পারে। যেমন ন্যাটোর সদস্য লিথুয়ানিয়ার মতো প্রতিবেশীর দিকেও রাশিয়া সৈন্য পাঠাতে পারে।

জার্মান গণমাধ্যম ডাই জেইটের পররাষ্ট্রবিষয়ক সম্পাদক আনা সাউয়েরব্রে বলেন, ‘এটা সত্যিই উদ্বেগের বিষয় যে পুতিন সাহসী বোধ করতে পারেন। অবশ্যই বার্লিনে যাওয়ার জন্য নয়, বরং অন্যান্য বাল্টিক দেশগুলোতে বা অন্য ইউরোপীয় দেশগুলোতে অস্থিরতা সৃষ্টির জন্য।’

সর্বোপরি, ইউরোপীয়রা আশঙ্কা করছে যে পুতিন আলাস্কা বৈঠককে ব্যবহার করে ট্রাম্পকে এমন একটি ‘শান্তি চুক্তি’তে চুক্তিবদ্ধ করতে পারেন যা জেলেনস্কি কখনোই গ্রহণ করবেন না। এবং যার ফলে ট্রাম্প ইউক্রেনীয় নেতার প্রতি ক্ষুব্ধ হতে পারেন। ট্রাম্প তখন যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ মার্কিন গোয়েন্দা-সহায়তা প্রত্যাহারের হুমকি দিতে পারেন (যেমনটি তার প্রশাসন সম্প্রতি সংক্ষিপ্তভাবে করেছিলো)।

তবে, ইউরোপ সেক্ষেত্রে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে। তবে কাজটি আর আগের মতো অতটা সহজ থাকবে না। চ্যান্সেলর মার্জ এবং অন্যান্য নেতারা আমেরিকান সমর্থনের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন।

সাংবাদিক সাউয়েরব্রে বলেন, বাস্তবতা ইউরোপীয় নেতাদের ট্রাম্পের কাছে ‘খুব দুর্বল অবস্থানে’ রেখেছে। ‘তারা আশা করতে পারে এবং প্রার্থনা করতে পারে’ এবং তাকে তোষামোদ করতে পারে। এর চেয়ে বেশি আর কিছু নয়।
দ্য নিউ ইয়র্ক টাইমস-

পতাকানিউজ/আইবিএম

বিষয় :ডোনাল্ড ট্রাম্প
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Gaibandha বাকি না দেওয়ায় গুলি, আহত ২
পরের লেখা Grafitty 1 চিকামারা থেকে সমকালীন গ্রাফিতি
Ad imageAd image
আরও পড়ুন
ফাইল ছবি

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম।

দেশে স্বর্ণের দামে হঠাৎ পতন, ভরিতে কমল কত?

Tanjin Tisha

শাড়িকাণ্ডে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

IM Uno Protinidi

তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

Gas

ফের গ্যাস সংকট : বন্ধ ফিলিং স্টেশন, বাসার চুলা জ্বলছে না

সর্বশেষ
Feni Accident 1

অপেক্ষায় থাকা ৫ গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ১

Coxszbazar Accident

কক্সবাজারে সড়কে ঝরল ৪ প্রাণ, রক্তাক্ত ৫

Child Hum

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর, মোট ‍মৃত্যু ৮৯০

মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

Soudi Eid

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?