বাংলাদেশে ক্রিকেটে কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এক সময়ের ‘লিটল মাস্টার’ খ্যাত ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব তিনি।
সোমবার, ৩ নভেম্বর অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত অনুমোদনের পর ক্রিকেট মহলে জমে উঠেছে নতুন আলোচনা-সমালোচনা।
শুধু ভক্তরা যে আলোচনায় মেতেছেন তা নয়, খোদ জাতীয় দলের ক্রিকেটারও অংশ নিয়েছেন। এর মধ্যে পেসার রুবেল হোসেন তো আশরাফুল ও বোর্ডকে খোঁচা দিয়ে ফেসবুকে পরপর দুইটি ইঙ্গিতপূর্ণ পোস্টও।
প্রথম পোস্টে রুবেল লিখেছেন, ‘দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ব্যাটিং কোচ।’
সংক্ষিপ্ত এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা ব্যাখ্যা-বিশ্লেষণ। কেউ মনে করছেন, এটি আশরাফুলের নিয়োগ নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য; আবার কেউ দেখছেন, রুবেলের কথায় লুকিয়ে আছে গভীর ইঙ্গিত।
এরপরই রুবেল আরেকটি পোস্ট দেন, যেখানে আশরাফুলের প্রতি ইঙ্গিত আরও স্পষ্ট। তিনি লিখেছেন, যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা। সময় সত্যিই অদ্ভুত! যাদের একসময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ তারা উদাহরণ দিতে এসেছে। শুনুন, নামের পাশে কোচ লেখা মানে দায়িত্ব, গর্ব না।
উল্লেখ্য, আশরাফুলকে নিয়ে কোচিং প্যানেলে যোগদানের গুঞ্জন ছিল আগেই। সম্প্রতি তিনি বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচ এবং এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পতাকানিউজ/এআই

