পতাকা নিউজ
শুক্রবার ১২ জুন ২০২৬
দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম।

দেশে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল কত?

SSC Exam

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: আশুগঞ্জের ইউএনওকে অপহরণ চেষ্টা, হত্যার হুমকি
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

আশুগঞ্জের ইউএনওকে অপহরণ চেষ্টা, হত্যার হুমকি

বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

পতাকা সারথি
মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ
B. Baria

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও। এরপর তাকে অপহরণ চেষ্টা ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর সকালে আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর এ ঘটনা ঘটে। এ ঘটনায় এদিন বিকেলে আশুগঞ্জ থানায় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ভাইসহ ৭ জনের অভিযোগ করেছেন ইউএনও।

অভিযুক্তরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর দক্ষিণপাড়ার বাসিন্দা তারেক মিয়া (৫০), উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার রাজু আহমেদ (৪০), শহীদুল হক ইমন (৪২), ভৈরবপুর দক্ষিণপাড়ার বাসিন্দা মো. লাদেন (২৮), একই গ্রামের বাসিন্দা  মো. মানিক মিয়া। (২৫), মো. মাসুদ মোল্লা (৩৮) ও ভৈরবপুর উত্তরপাড়ার মো. সোহান মিয়া (৩৬)। এর মধ্যে তারেক হলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ভাই। বাকিরা বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।

এর আগে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কিশোরগঞ্জের ভৈরবের ছাগাইয়ার বাসিন্দা আহমদ আলী ও নরসিংদীর রায়পুরা উপজেলার আমজাদ হোসেনকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন। এছাড়া পাঁচটি ড্রেজার ও পাঁচটি বাল্কহেড, টাকার ব্যাগ জব্দ করা হয়। অভিযুক্তরা ‘মরিয়ম’ নামে ড্রেজার ও ব্যাগ ছিনিয়ে নেয়।

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন
ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায়
দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

ঘটনার নেপথ্যে

এজাহার ও সংশ্লিষ্টরা জানায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুগঞ্জ ইউএনও রাফে মোহাম্মদ ছড়া চর সোনারামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সেখানে ৫টি খননযন্ত্র (ড্রেজার) ও ৫টি বাল্ধহেডের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে দেখতে পান তারা। ইউএনও জিজ্ঞাসাবাদ করলে উত্তোলনকারীরা জানান, তারা ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ছোট ভাই তারেক মিয়ার লোক এবং আশুগঞ্জ এলাকায় বালু উত্তোলনে তাদের কোনো অনুমতি নেই। গুগল ম্যাপে স্থান নিশ্চিত হওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশুগঞ্জের চর সোনারামপুর এলাকা থেকে ৫টি খননযন্ত্র ও ৫টি বাল্কহেড জব্দ করেন।

ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে সাজা দেন। পরে একজন করে পুলিশ ও আনসার সদস্য দিয়ে ড্রেজার ও বাল্কহেড আশুগঞ্জের দিকে তীরে নিয়ে যাচ্ছিলেন। মেঘনা নদীর আশুগঞ্জ তীরে পৌঁছার সময়ে তারেকের নেতৃত্বে একটি স্পিডবোটে মামলার আসামীরা সেখানে পৌঁছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুগঞ্জের ইউএনও যে খননযন্ত্রে ছিলেন তারেকের লোকজন সেটিতে ওঠেন। তারা জোরপূর্বক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুগঞ্জের ইউএনওসহ তাঁর লোকজনকে ভৈরবের দিকে নিয়ে যাবার চেষ্টা করে।

মামলার আসামি রাজু আহমেদ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হত্যার হুমকি দেন এবং ভৈরব থেকে লোক এনে তাদের ক্ষতি করবে বলে ভয় দেখান। তারা সরকারি কাজে বাধা প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুগঞ্জের ইউএনওসহ তার লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে তারা জব্দকৃত দুটি ব্যাগ ও একটি ড্রেজার ছিনিয়ে নেয়। তাদের মারমুখী আচরণে উপজেলা প্রশাসনের লোকজন ভীত হয়ে স্পিডবোট যোগে আশুগঞ্জ সদরে ফিরে যান।

ইউএনও জানান, চর সোনারামপুর থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছিলো। দু’জনকে সাজা দেওয়া ও ড্রেজার জব্দ করার পর তারেকের নেতৃত্বে তাদেরকে ভৈরব নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, ‘আমার ভাইয়ের মালিকানাধীন নকিব এন্টারপ্রাইজ বৈধভাবে ইজারা পেয়ে ভৈরব অংশ থেকে বালু তুলছিলো। আশুগঞ্জের ইউএনও অন্যায়ভাবে সেখানে অভিযান চালিয়েছেন। সংবাদ সম্মলনের মাধ্যমে বিষয়টি আমরা স্পষ্ট করবো।’

ইউএনও রাফে মোহাম্মদ বলেন, ‘ভৈরব অংশের ইজারা নিয়ে আশুগঞ্জ থেকে বালু উঠানো হচ্ছিলো। আগে সতর্ক করা হলেও তারা শুনেননি। অভিযান চালানোর পর আমাদেরকে ভয়ভীতিও দেখানো হয়।’

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মো. মোস্তফা রেজা বলেন, সরকারি কাজে বাধার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এটি মামলা হিসেবে নথিভুক্তির প্রক্রিয়ায় রয়েছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

পতাকানিউজ/বিপিবি/এসজিএন

বিষয় :বিএনপি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Swandip Final ‘বালিও খামু বস্তাও খামু’ —বিএনপি নেতার দম্ভোক্তি
পরের লেখা আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন রানা ইউএনওর সাথে সভায় বন মামলার আসামি, আওয়ামী লীগ নেতা!
Ad imageAd image
আরও পড়ুন
Rain 4

১০ জেলায় ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

Mexico

পর্দা উঠল বিশ্বকাপের, উদ্বোধনী ম্যাচে জয় পেল মেক্সিকো

USA IRAN 1

চুক্তি নিয়ে সমঝোতার দাবি ট্রাম্পের, ইরান বলছে ভিত্তিহীন

Child Hum

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৬৪২

বাংলাদেশ পুলিশ

৫ জেলার এসপি পদে নতুন মুখ

সর্বশেষ
Market Close

দোকান-মার্কেট খোলা রাখার সময় বাড়ল

Mahadi Hasan

সেই বৈছাআ নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

Police Line School Pabna

ক্লাস চলাকালে মাথায় খুলে পড়ল ফ্যান, রক্তাক্ত ছাত্র

Black Money

কালো টাকা সাদা করার সুযোগ ফিরল

হোল্ডিং ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়ায় ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের ৪০ কোটি টাকার পৌরকর কমিয়ে দেয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

পুরুষের করমুক্ত আয়সীমা বেড়ে পৌনে ৪ লাখ, নারীর সোয়া ৪ লাখ টাকা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?