অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেইসবুক পেইজ হঠাৎ উধাও হয়ে গেছে।
শুক্রবার, ২৬ ডিসেম্বর নিজের ফেইসবুক আইডি থেকে পোস্ট করে পেইজ মুছে ফেলার একটি স্ক্রিনশট দেন তিনি।
পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ‘ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেইজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেয়া হয়েছে।
‘বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।’
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে নামতে ১০ ডিসেম্বর, বুধবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ। ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন তিনি।
পতাকানিউজ/আরবি

