পতাকা নিউজ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬
heavy rain

দেশের ১৯ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

Typhoid Vaccine

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েডের টিকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ইউটিউবে শিশু শনাক্তে এআই প্রযুক্তি
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ইউটিউবে শিশু শনাক্তে এআই প্রযুক্তি

পতাকা সারথি
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Ai Child

শিশু ব্যবহারকারীর বয়স চিহ্নিত করতে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিচ্ছে। শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে রক্ষা করার চাপের মুখে পড়ে এই উদ্যোগ নেয়া হয়েছে।

ইউটিউব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শনাক্ত করার চেষ্টা করছে কখন শিশু ব্যবহারকারীরা নিজেদের প্রাপ্তবয়স্ক হিসেবে সাজিয়ে প্ল্যাটফর্মটি ব্যবহার করছে।

এই নতুন সুরক্ষা ব্যবস্থা বর্তমানে যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে। গুগলের মালিকানাধীন ইউটিউব এবং ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক মাধ্যমগুলোর ওপর সম্প্রতি শিশুদের প্রাপ্তবয়স্কদের উপযোগী কনটেন্ট থেকে রক্ষার বিষয়ে নজরদারি বেড়েছে।

ইউটিউব ইয়ুথ-এর প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর জেমস বেসার জানিয়েছেন, মেশিন লার্নিং নামে পরিচিত এআই-এর একটি সংস্করণ ব্যবহার করে ব্যবহারকারীর বয়স অনুমান করা হবে—যেমন তারা কী ধরনের ভিডিও দেখে, তাদের অ্যাকাউন্ট কত পুরনো ইত্যাদি নানা বিষয়ের ভিত্তিতে।

কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন যুদ্ধ, আসছে ‘গণনাশক্তি’ বিক্রির যুগ
মুছে যাবে না আর স্ট্যাটাস! হোয়াটসঅ্যাপে আসছে নতুন চমক
ভালবাসার আড়ালে ‘ম্যানিপুলেশন’ : অজান্তেই সঙ্গীর নিয়ন্ত্রণে…?

তিনি বলেন, ‘এই প্রযুক্তি আমাদের অনুমান করতে সাহায্য করবে ব্যবহারকারীর প্রকৃত বয়স এবং আমরা তা ব্যবহার করব বয়স উপযোগী কনটেন্ট ও সুরক্ষা নিশ্চিত করতে, ব্যবহারকারীর অ্যাকাউন্টে দেয়া জন্মতারিখ যাই হোক না কেন।’

তিনি আরও জানান, ‘আমরা এই পদ্ধতি ইতোমধ্যে অন্যান্য দেশেও প্রয়োগ করেছি এবং ভালো ফল পাচ্ছি।’ ইউটিউব জানিয়েছে, এই বয়স-অনুমান প্রযুক্তি আগের ব্যবহৃত প্রযুক্তিকে আরও উন্নত করবে।

যদি ইউটিউব কাউকে শিশু বলে শনাক্ত করে, তাহলে সেই ব্যবহারকারীকে জানিয়ে দেয়া হবে। ব্যবহারকারী যদি শিশু না হন তাহলে তাকে ক্রেডিট কার্ড, লাইভ সেলফি বা সরকারি পরিচয়পত্রের মাধ্যমে বয়স প্রমাণ করতে হবে।

সামাজিক মাধ্যমগুলোকে নিয়মিতভাবে অভিযুক্ত করা হয় শিশুদের সুরক্ষায় ব্যর্থ হওয়ার জন্য।

অস্ট্রেলিয়ায় শিগগিরই একটি যুগান্তকারী আইন চালু হতে যাচ্ছে যার অধীনে ১৬ বছরের নিচে শিশুদের ইউটিউব ব্যবহার নিষিদ্ধ করা হবে। গত মাসে দেশটির একজন শীর্ষ মন্ত্রী এ ঘোষণা দেন। তিনি জানান যে, ‘শিকারি ধরনের অ্যালগরিদম’ থেকে শিশুদের রক্ষা করার প্রয়োজনীয়তা রয়েছে।

যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বলেন, প্রতি ৪জন অস্ট্রেলীয় শিশুর মধ্যে ১জন ইউটিউবে ক্ষতিকর কনটেন্ট দেখেছে বলে জানিয়েছে, যা বিশ্বের অন্যতম বহুল ভিজিটকৃত ওয়েবসাইট।

অস্ট্রেলিয়া গত বছর জানায়, তারা এমন আইন প্রণয়ন করছে যা ১৬ বছর হওয়ার আগ পর্যন্ত শিশুদের ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করবে।

তবে ইউটিউবের দাবি, ‘আমাদের অবস্থান পরিষ্কার, ইউটিউব একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যার একটি বিশাল লাইব্রেরি আছে উচ্চমানের, বিনামূল্যে কনটেন্টের, যা এখন টিভির স্ক্রিনেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।’ ‘এটি সামাজিক মাধ্যম নয়।’

এই আইনটি কাগজে-কলমে বিশ্বের অন্যতম কঠোর নিষেধাজ্ঞা হিসেবে বিবেচিত হচ্ছে। অস্ট্রেলিয়ায় আইনটি কার্যকর হওয়ার কথা ১০ ডিসেম্বর ২০২৫ থেকে। এই আইনের দিকে অন্যান্য অনেক দেশ নজর রাখছে এবং অনেকে একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে।

সূত্র: ব্যাংকক পোস্ট

পতাকানিউজ/এসজিএন

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Disconnect Movement এবার শিশুদের জন্য ‘ডিসকানেক্ট মুভমেন্ট’
পরের লেখা Trump Putin চোখ এখন আলাস্কার বৈঠকে
Ad imageAd image
আরও পড়ুন
Child Hum

হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৬৮৫, নিশ্চিতে হামে প্রাণহানি ৯৫

Coast Gurad Maiking

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝড়ের শঙ্কা

High Court Bangladesh

নারী-শিশু নির্যাতন : এক মাসে হাইকোর্টের ১০ রায়

ISDI Help

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে আইএসডিই

heavy rain

দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

সর্বশেষ
চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Chief of Naval Staff

নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

বিশ্ববাজারে বেড়েই চলেছে তেলের দাম।

যুক্তরাষ্ট্র—ইরান পাল্টাপাল্টি হামলায় আরও বাড়ল তেলের দাম

বগুড়া ও ফেনীর রথযাত্রা

বগুড়া ও ফেনীর রথযাত্রায় ভক্তদের ঢল

গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা

গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?