পতাকা নিউজ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

Malaysia

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো শুরু সেপ্টেম্বরে

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ইউরোপে গুগলকে কেন ১০০ কোটি ডলার জরিমানা গুনতে হলো?
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ইউরোপে গুগলকে কেন ১০০ কোটি ডলার জরিমানা গুনতে হলো?

পতাকা সারথি
বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
গুগলকে কেন ১০০ কোটি ডলার জরিমানা
গুগল অফিস

বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়ন্ত্রক সংস্থাগুলো। সার্চ ইঞ্জিনে নিজেদের প্রভাব খাটিয়ে প্রতিযোগিতা বাধাগ্রস্ত করার অভিযোগে আজ বৃহস্পতিবার এ জরিমানা করা হয়।

আশঙ্কা করা হচ্ছে, ইইউয়ের এই সিদ্ধান্তে আটলান্টিকের দুই পাড়ের, অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বাড়তে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও অভিযোগ করেছিলেন, ইউরোপীয় ইউনিয়ন অন্যায্যভাবে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে জরিমানা করছে। গুগলের বিরুদ্ধে এ সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হলো, যখন ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান কয়েকটি বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছেন।

ইউরোপীয় কমিশন জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হিসেবে গুগল তাদের প্রভাব খাটিয়ে কেনাকাটা, ভ্রমণ, গেমস ও অনুবাদের মতো সেবায় অন্যায্যভাবে নিজেদের অগ্রাধিকার দিয়েছে। বিপরীতে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সেবা নিচের দিকে ঠেলে দিয়েছে। এটা প্রতিযোগিতার পরিপন্থী।

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর
মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো শুরু সেপ্টেম্বরে
জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম, উৎসবমুখর নগরী

তদন্ত শেষে কমিশন আরও বলেছে, গুগল প্লে অ্যাপ স্টোরে এমন কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যার ফলে অ্যাপ নির্মাতারা ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বা এমনকি লেনদেন করতে পারেননি। গুগলের কমিশন যেন কমে না যায়, সে জন্য এই ব্যবস্থা করে রাখা হয়েছিল।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশনের ভাষ্য, ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) লঙ্ঘন করেছে গুগল। ২০২২ সালে প্রণীত এ আইনের লক্ষ্য হলো বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলো যেন নিজেদের একাধিক সেবা ব্যবহার করে ব্যবহারকারীদের আটকে রাখতে বা প্রতিদ্বন্দ্বীদের বাজার থেকে সরিয়ে দিতে না পারে, তা নিশ্চিত করা।

ইইউয়ের মতে, সার্চ, স্মার্টফোন, ই-কমার্স ও সামাজিক যোগাযোগমাধ্যমের মতো খাতে বড় কোম্পানিগুলো এতটাই প্রভাবশালী হয়ে উঠেছে যে তারা কার্যত বাজারের ‘রক্ষক’ হিসেবে কাজ করছে। এর মধ্য দিয়ে তারা অন্য ব্যবসার ভাগ্য নির্ধারণ করছে।

ইউরোপীয় কমিশনের প্রতিযোগিতা নীতিবিষয়ক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তেরেসা রিবেরা বিবৃতিতে বলেন, বাজারের সেরা পণ্য নিজগুণে সফল হবে, সার্চ ইঞ্জিন পরিচালনাকারী প্রতিষ্ঠানের মালিকানায় থাকার কারণে নয়। ডিএমএর লক্ষ্যই হলো ডিজিটাল বাজারে ন্যায্যতা, ভোক্তার পছন্দের সুযোগ ও উদ্ভাবন নিশ্চিত করা।

কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে গুগলকে ৬০ দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী অনলাইন সেবাগুলোকে সার্চের ফলাফলে আরও দৃশ্যমান করতে হবে। অন্যথায় প্রতিষ্ঠানটির বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত জরিমানা আরোপ করা হতে পারে।

গত এক দশকে ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রকদের অন্যতম প্রধান লক্ষ্য ছিল গুগল। ২০১৭ সালের পর থেকে বিভিন্ন মামলায় কোম্পানিটির ১০০ কোটি ইউরোর বেশি জরিমানা করা হয়েছে।

গুগলের প্রধান আইন কর্মকর্তা কেন্ট ওয়াকার বলেছেন, এ সিদ্ধান্তের ফলে পণ্যের নকশায় পরিবর্তন আনতে হবে। এতে ইউরোপের ক্ষেত্রে সেবার মান কমে যাবে। তিনি বলেন, এটি ন্যায্য প্রতিযোগিতা নয়, বরং পণ্যের মান নষ্ট করা। নিয়ন্ত্রণের উদ্দেশ্য হওয়া উচিত পণ্যের মান উন্নত করা, খারাপ করা নয়।

গুগলের আর্থিক সক্ষমতার তুলনায় এ জরিমানার অঙ্ক সামান্য। গতকাল বুধবার গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট জানিয়েছে, স্পেসএক্স ও অ্যানথ্রোপিকে বিনিয়োগের সুফল হিসেবে তাদের ত্রৈমাসিক মুনাফা বেড়ে ১১২ দশমিক ১ বিলিয়ন বা ১১ হাজার ২১০ কোটি ডলারে পৌঁছেছে।

ট্রাম্পের প্রতিক্রিয়ার অপেক্ষায়

ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্তের কী প্রতিক্রিয়া জানায়, এখন ব্রাসেলসের কর্মকর্তারা সেদিকে নজর রাখছেন। আগামীকাল শুক্রবার হোয়াইট হাউস ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইইউয়ের এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য পরিস্থিতির বিবেচনায় নয়, বরং তদন্ত শেষ হওয়ায় আজই জরিমানার ঘোষণা দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের কাছে এ সিদ্ধান্ত অপ্রত্যাশিত হওয়ার কথা নয়।

হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই ট্রাম্প সতর্ক করে আসছেন, মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর বিদেশি নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের জবাবে তিনি প্রতিশোধমূলক ব্যবস্থা নেবেন।

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠানের ওপর ডিজিটাল সেবা কর আরোপকারী দেশগুলোর বিরুদ্ধে শুল্ক আরোপেরও হুমকি দেন ট্রাম্প। এর আগে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) জানায়, সুইডেনের স্পটিফাই, জার্মানির সিমেন্স ও ফ্রান্সের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান মিস্ত্রালের মতো ইউরোপীয় কোম্পানিগুলোর ওপর মাশুল বা নতুন বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

শুধু ইউরোপ নয়, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলোও গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। গত বছর একচেটিয়া ব্যবসাসংক্রান্ত ঐতিহাসিক মামলায় গুগলকে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে সার্চের ফলাফল ও কিছু তথ্য ভাগাভাগি করার নির্দেশ দেওয়া হয়।

সেই মামলার সঙ্গে ব্রাসেলসের সর্বশেষ সিদ্ধান্তের কিছু মিল রয়েছে।

তথ্য সুরক্ষা, প্রতিযোগিতা ও ক্ষতিকর অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ আইন ও বিধিনিষেধের দিক থেকে ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরেই বিশ্বে সবচেয়ে কঠোর হিসেবে পরিচিত। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য প্রযুক্তি খাতে প্রবৃদ্ধি বাড়াতে কিছু বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নেওয়া হলেও বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত ও জরিমানা করে যাচ্ছে তারা।

অন্যদের যা করছে ইউরোপ

চলতি মাসে ইউরোপীয় নিয়ন্ত্রকেরা গুগলকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রতিদ্বন্দ্বী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানের সেবা পৌঁছানোর ক্ষেত্রে যে বিদ্যমান বিধিনিষেধ আছে, সেগুলো তুলে নিতে নির্দেশ দিয়েছেন।

একই সময়ে মেটাকেও ইনস্টাগ্রাম ও ফেসবুকের নকশায় বড় ধরনের পরিবর্তন আনতে বলা হয়েছে। উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের কাছে এসব প্ল্যাটফর্ম যেন বেশি আসক্তিকর না হয়, তা নিশ্চিত করা।

ইউরোপীয় ইউনিয়ন চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। গত সপ্তাহে অবৈধ, অনিরাপদ ও নকল পণ্য বিক্রির অভিযোগে আলিবাবার আলিএক্সপ্রেসকে ৬২ কোটি ৯০ লাখ ডলার জরিমানা করা হয়। ফেব্রুয়ারিতে ব্যবহারকারীদের আসক্তি কমাতে বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককেও পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে নতুন আইন প্রণয়নের বিষয়েও বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন।

তথ্যসূত্র : রয়টার্স

-পতাকানিউজ

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক কলেজছাত্রীর মামলায় চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার
পরের লেখা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন? রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন আজ
Ad imageAd image
আরও পড়ুন
Sitakunda BNP

চট্টগ্রামে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, অস্ত্রের মহড়া

Humayun Kabir

উপযুক্ত পরিবেশে প্রধানমন্ত্রীর ভারত সফর : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Dengue

ডেঙ্গুতে মৃত্যুর সেঞ্চুরি পার, নতুন আক্রান্ত ১৩২৪

Child Hum

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর, মোট মৃত্যু ৯৭৯

Arrest Abu Bakkar

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ ফোনে যুবক গ্রেপ্তার

সর্বশেষ
JSSF

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Bogura Shamim Murder

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, স্বজনদের বিক্ষোভ

tulip siddiq

দুর্নীতির মামলায় টিউলিপের শুনানি পিছিয়ে ১১ জানুয়ারি

Ctg Jela Police

চট্টগ্রামে ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানা, আটক ২

Rana Plaza

রানা প্লাজা নির্মাণে ‘দুর্নীতি’ : আবারও যুক্তিতর্ক শুনবেন আদালত

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?