পতাকা নিউজ
শুক্রবার ৫ জুন ২০২৬
Chandu Stadium

দেড় যুগ পর চান্দু স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ম্যাচ

Primary Tacher

লম্বা ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ইতিহাসের নতুন মোড়ে ৫ আগস্ট
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ইতিহাসের নতুন মোড়ে ৫ আগস্ট

পতাকা সারথি
মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
ফাইল ছবি
ফাইল ছবি

আজ ৫ আগস্ট। এক বছর আগে এই দিনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুরু হয় এক নতুন অধ্যায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে, অবসান হয় টানা সাড়ে ১৫ বছরের শাসনের। দীর্ঘদিন নির্বাচনী অধিকার থেকে বঞ্চিত মানুষ, দমন-পীড়নের শিকার নাগরিক সমাজ ক্ষোভে ফেটে পড়ে এই দিনে।

এই দিনটিকে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে। দিনটি পালন করা হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে। সেইসাথে জুলাই আন্দোলনের শরিক রাজনৈতিক দল ও সংগঠনগুলোও পালন করছে এই ঐতিহাসিক দিনটিকে।

কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থান

জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে। শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলেও এটি ছড়িয়ে পড়ে দেশজুড়ে। সরকারের দমন-পীড়ন, বিশেষ করে হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ একাত্মতা প্রকাশ করে ছাত্র আন্দোলনের সঙ্গে। সরকারের নির্যাতন যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখন আর কেউ আন্দোলন থামাতে পারেনি। চূড়ান্ত রূপ নেয় ৫ আগস্টের গণভবন ঘেরাও কর্মসূচিতে, যেখানে লাখ লাখ মানুষ অংশ নেয়। এর ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হন পালিয়ে যেতে।

আদালত বনাম ছাত্র আন্দোলন

২০১৮ সালে সরকার কোটা বাতিলের পরিপত্র জারি করলেও, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সংরক্ষণে দায়েরকৃত রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০২৪ সালের ৫ জুন কোটা বাতিল করে পরিপত্রকে অবৈধ ঘোষণা করে। সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় স্থগিত না করে ‘স্থিতি অবস্থা’ বজায় রাখেন।

১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত উন্মুক্ত করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর, মৃত্যু বেড়ে ৬১০

ছাত্ররা দাবি তোলে, আদালতের রায়ে নয়, নির্বাহী আদেশেই কোটা প্রথা বাতিল করতে হবে। এই দাবিকে কেন্দ্র করে শুরু হয় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’। আন্দোলনে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

‘বাংলা ব্লকেড’ এবং উত্তাল রাজপথ

২০২৪ সালের ৭ জুলাই ছাত্ররা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেয়। ফলে রাজধানী ঢাকা কার্যত অচল হয়ে পড়ে। ১০ জুলাই আপিল বিভাগ ‘স্থিতি অবস্থা’ বজায় রাখলেও ছাত্ররা রাজপথ ছাড়েনি। ১১ জুলাই ব্যারিকেড ভেঙে তারা আন্দোলন চালিয়ে যায়। ১৪ জুলাই এক সরকারি মন্ত্রী ছাত্র আন্দোলনকারীদের ‘রাজাকারের বংশধর’ বলে অভিহিত করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্লোগান উঠে—‌‌‘তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার!’ সারা দেশের ছাত্র সমাজ মিছিলে মুখর হয়ে ওঠে।

ওবায়দুল কাদেরের বক্তব্য ও গুলি চালনার ঘটনা

১৫ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেন, ‘এই আন্দোলনে ছাত্রলীগই যথেষ্ট’, যার পরপরই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো মাঠে নামে আন্দোলন দমনে। ফলে সহিংসতা বাড়ে। ১৬ জুলাই ‘বাংলা ব্লকেড’ চলাকালে ঢাকায় ২ জন, চট্টগ্রামে ৩ জন এবং রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যা করে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মীরা। এরপর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়। ১৮ জুলাই ছাত্ররা ‘শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেয়।

সান্ধ্য আইন, কারফিউ এবং ইন্টারনেট বিচ্ছিন্নতা

১৯ জুলাই থেকে রাত ১২টা থেকে সান্ধ্য আইন (কারফিউ) জারি করা হয়। তার আগেই ১৭ ও ১৮ জুলাই গুলিতে নিহত হন ৫৩ জন আন্দোলনকারী। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। ২১ থেকে ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করেও আন্দোলন থামানো যায়নি। ২২ জুলাই আপিল বিভাগ কোটা রক্ষায় রায় দেন। সংরক্ষিত ৭% কোটা রাখা হয়—মুক্তিযোদ্ধা, নারী ও উপজাতিদের জন্য। সরকার নতুন পরিপত্র জারি করে।

শেখ হাসিনা ঘোষণা দেন আন্দোলনকারীদের বিরুদ্ধে ধরপাকড় চলবে। ছাত্ররা ২ আগস্ট থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেয়। এতে সরকারপন্থী ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। দাবি ওঠে ছয়জন মন্ত্রীর পদত্যাগের। শেখ হাসিনা বরং দমন-পীড়ন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

৪ আগস্ট: দেশজুড়ে রণক্ষেত্র

৪ আগস্ট সংঘর্ষ চূড়ান্ত রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনারে অবস্থান নেয় ছাত্র জনতা। ঘোষণা আসে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বৈঠক হয়। সিদ্ধান্ত হয় সেনাবাহিনী আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগ করবে না। এতে উৎসাহিত হয়ে ছাত্র জনতা ৫ আগস্টেই ‘মার্চ টু ঢাকা’ এগিয়ে আনে।

রাতভর অবস্থানের পর ৫ আগস্ট সকালে রাজধানী ঢাকার অলিগলি দখলে নেয় ছাত্র জনতা। দুপুরের আগেই তারা গণভবনের দিকে অগ্রসর হয় এবং প্রবেশ করে ভাঙচুর চালায়। শেখ হাসিনা এর আগেই হেলিকপ্টারে পালিয়ে যান।

সেদিন বিকেলে সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণ দিয়ে শেখ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন এবং নতুন অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। এভাবেই পতন ঘটে দীর্ঘ সময় ধরে চলা এক ফ্যাসিবাদী সরকারের।

মামলা ও বিচারের মুখে শেখ হাসিনা

৫ আগস্টের পরদিন থেকেই শুরু হয় মামলা দায়ের। মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সাঈদ হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয়। একে একে দেশের বিভিন্ন থানায়, আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রায় ৪০০-র বেশি মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে।

মামলাগুলোর অভিযোগের মধ্যে রয়েছে— গুম ও হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতিতে প্লট বরাদ্দ। শেখ হাসিনাসহ তার সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও মিডিয়া ব্যক্তিদের বিরুদ্ধেও মামলা হয়।

নিম্ন আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বহু মামলার তদন্ত চলছে। ১৮টি মামলাকে আনুষ্ঠানিকভাবে বিচারযোগ্য করা হয়েছে, যার মধ্যে চারটি মামলার তদন্ত শেষ পর্যায়ে।

আবু সাঈদ হত্যা মামলা

রংপুরের আবু সাঈদ হত্যার ঘটনায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, এ মামলার বিচার শিগগিরই শুরু হবে।

৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সরকার প্রধান দেশ থেকে পালানোর ঘটনা ঘটলো। দেশে ছাত্রদের আন্দোলনে কোন সরকার প্রধান পদত্যাগ করার ঘটনাও এই প্রথম।
এই প্রথম ছাত্রদের আন্দোলনে মানুষ রাষ্ট্র সংস্কারের আশায় স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর কোন স্বৈরাচার বা ফ্যাসিস্টের জন্ম হবে না আশায় বুক বেঁধেছে সাধারণ মানুষ। এই কারণেই ৫ আগস্ট ইতিহাসের নতুন মোড়ে রূপ নেয়।

পতাকানিউজ/কেএস

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা হেলিকপ্টার হাসিনার পালানোর প্রতীকী ‘হেলিকপ্টার’ ওড়াতে গিয়ে দগ্ধ ১০
পরের লেখা Murder by strangulation নারীর অপমৃত্যু মামলা, ময়নাতদন্তে খুলল রহস্যের জট
Ad imageAd image
আরও পড়ুন
Haker Arrest 2

জিমেইল—ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেন তারা

ফিফা বিশ্বকাপ

দেশের ৩ চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ম্যাচ

GTCF Information Minister

জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

Death 1

পানির পাম্প সচল করতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী বাবা-ছেলে

Arrest 4 Dakat

ধাওয়া দিয়ে ৪ ডাকাতকে ধরল পুলিশ, মিলল অস্ত্র-ইয়াবা

সর্বশেষ
Sabnam Bublee

এবার কন্যা সন্তানের মা হলেন বুবলী

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বড় তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর প্রধান গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

Recue The Bus

নদীতে পড়া বাস উদ্ধার, নেই হতাহত

Cyclone Kalboishaki

১৯ জেলায় বজ্রপাতসহ ঝড়বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

Sirangonj Accident Death 2

সাতসকালে বাসপাচায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?