কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফনদীর স্লুইচগেট এলাকা থেকে মো. ওমর সিদ্দিক নামে একজন মিয়ানমারের নাগরিককে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গ্রেপ্তার মো. ওমর সিদ্দিক (২৮) মিয়ানমারের রাখাইন রাজ্যের মংড়ু টাউন শিফে খারাংখালী গ্রামের বাসিন্দা মো. ওসমানের ছেলে।
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর দুপুর দেড়টায় স্লুইচগেট এলাকার কেওড়া বাগান থেকে তাকে আটক করা হয়।
আজ বিকেলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে কণের্ল মো আশিকুর রহমান। উদ্ধার করা ইয়াবা ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত হিমেল রায় বলেন, ‘মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র্যাবের সহকারী পুলিশ সুপার আ ম ফারুক, টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অপারেশন কমর্কতা লে. মো. সাদিক রাফি ও ক্যাপ্টেন মুবাশ্বির নাকীব তরফদার।
পতাকানিউজ/এনএ/আরবি

