টেকনাফের সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মিঠাপানিরছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এদের মধ্যে ১ জন নারী।
আটককৃত মাদক কারবারি আবদুর রহিমের পুত্র আব্দুল্লাহ (২৭) এবং ছৈয়দ আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (২২)। দু’জনই টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মিঠাপানিরছড়া গ্রামের বাসিন্দা।
র্যাব-১৫ সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিঠাপানিরছড়া এলাকায় কিছু মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের উদ্দেশে অবস্থান করার তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার, ২৫ নভেম্বর সকালে র্যাব-১৫ সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) অভিযান পরিচালনা করে ৯০ হাজার পিস ইয়াবা, ২ টি বাটন ফোনসহ ২ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান র্যাব-১৫ সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ.ম. ফারুক।
পতাকানিউজ/এমওয়াই

