পতাকা নিউজ
বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

নয়টি শাড়ি তৈরির পর থেমে গেছে ‘কলাবতী’র পথচলা

থেমে গেছে ‘কলাবতী’র পথচলা!

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ইরানি শাসন ব্যবস্থার ধীরে ধীরে পতন হলেও এখনি শেষ হয়ে যাচ্ছে না
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ইরানি শাসন ব্যবস্থার ধীরে ধীরে পতন হলেও এখনি শেষ হয়ে যাচ্ছে না

বিবিসির বিশ্লেষণ

পতাকা সারথি
বুধবার ১৪ জানুয়ারি ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ
ইরানি শাসন ব্যবস্থার ধীরে ধীরে পতন হলেও এখনি শেষ হয়ে যাচ্ছে না
ইরানে চলছে সরকার বিরোধী আন্দোলন

একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অবসান কীভাবে হয়? এ নিয়ে আর্নেস্ট হেমিংওয়ে বলেছিলেন, ভেঙে পড়ে- ধীরে ধীরে তারপর হঠাৎ করে।

ইরানের বিক্ষোভকারী এবং তাদের বিদেশি সমর্থকরা আশা করছিলেন যে, তেহরানের ইসলামি শাসন ব্যবস্থা হঠাৎ করেই শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তবে বর্তমান অবস্থা হলো, যদিও এর পতন হচ্ছে কিন্তু সেটি ধীরে ধীরে।

গত দুই সপ্তাহের অস্থিরতা ইরানের শাসক গোষ্ঠীর জন্য একটি বড় সংকট তৈরি করেছে।

ইরানিদের ক্ষোভ এবং হতাশা এর আগেও আন্দোলনে রূপ নিয়েছে, কিন্তু সর্বশেষ বিস্ফোরণটি ইরানের উপর গত দুই বছরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চালানো সামরিক আঘাতের ফলে ত্বরান্বিত হয়েছে।

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
সমালোচনার মুখে ট্রাম্পের নতুন মুখপাত্র
সোনালী ব্যাংকের সব সেবা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে

যদিও পরিবারের ভরণপোষণের জন্য কঠোর চাপে থাকা ইরানিদের জন্য নিষেধাজ্ঞার প্রভাব এর থেকেও গুরুত্বপূর্ণ।

অকার্যকর পারমাণবিক চুক্তির অধীনে ২০১৫ সালে প্রত্যাহার করা জাতিসংঘের সমস্ত নিষেধাজ্ঞা সেপ্টেম্বরে পুনরায় আরোপ করে যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্স- যা দেশটির অর্থনীতির জন্য সবশেষ ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

২০২৫ সালে খাদ্য মূল্যস্ফীতি ৭০ শতাংশেরও বেশি ছিল। এমনকি ডিসেম্বরে রেকর্ড সর্বনিম্নে পৌঁছায় মুদ্রা রিয়ালের মান।

গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরানের নিরাপত্তা বাহিনী এখনও অনুগত রয়েছে। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে সময় এবং অর্থ ব্যয় করে বলপ্রয়োগ ও দমন-পীড়নের একটি বিস্তৃত এবং নির্মম নেটওয়ার্ক তৈরি করেছে ইরানি কর্তৃপক্ষ।

ফলস্বরূপ, গত কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের অবসান হয়েছে- যতদূর আমরা বলতে পারি যে, এমন একটি দেশে যেখানে শাসকরা যোগাযোগ ব্যবস্থায়ও ব্ল্যাকআউট জারি করেছে।

বিক্ষোভ দমনের ক্ষেত্রে সম্মুখ সারিতে থেকে ভূমিকা রেখেছে ইরানি বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি, যা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্থা।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আদর্শ ও সরকার ব্যবস্থাকে রক্ষা করাই যাদের প্রধান কাজ। সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির কাছেই যারা সরাসরি জবাবদিহি করে।

Trump
ইরানে সরকার পরিবর্তনের বড় খেলোয়াড় ট্রাম্প।

আইআরজিসিতে প্রায় দেড় লক্ষ সশস্ত্র সৈন্য রয়েছে বলে ধারণা করা হয়, যারা ইরানের প্রচলিত সশস্ত্র সেনাবাহিনীর পাশাপাশি কাজ করে। ইরানের অর্থনীতিতেও একটি প্রধান খেলোয়াড় এই বাহিনী।

ক্ষমতা, অর্থ, দুর্নীতি এবং আদর্শের এক শক্তিশালী মিশ্রণ, যাদের কাছে চলমান সিস্টেমকে রক্ষা করার জন্য যথেষ্ট কারণ রয়েছে।

বাসিজ মিলিশিয়া নামে আইআরজিসির একটি সহায়ক বাহিনীও রয়েছে, যা একটি স্বেচ্ছাসেবক আধাসামরিক বাহিনী। এর লক্ষ লক্ষ সদস্য রয়েছে বলে দাবি করা হয়।

কিছু পশ্চিমা পরিসংখ্যান অনুসারে, এই বাহিনীর লক্ষ লক্ষ সক্রিয় সদস্য রয়েছে, যা এখনও একটি তাৎপর্যপূর্ণ সংখ্যা। বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাসকগোষ্ঠীর চালানো দমন-পীড়নের ক্ষেত্রে চরম পর্যায়ে রয়েছে বাসিজ বাহিনী।

২০০৯ সালে আমি তেহরানে আইআরজিসি এবং বাসিজকে অভিযান চালাতে দেখেছি, যখন তারা বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর বিশাল বিক্ষোভ দমন করতে এগিয়ে এসেছিল। বাসিজের স্বেচ্ছাসেবকরা রাবারের ট্রাঞ্চিয়ন এবং কাঠের লাঠি নিয়ে রাস্তায় সারিবদ্ধভাবে দাড়িয়েছিল।

স্বয়ংক্রিয় অস্ত্র হাতে তাদের পিছনেই ছিল পোশাকধারী লোকজন। তেহরানের প্রশস্ত রাস্তাগুলোতে বিক্ষোভকারীদের উপর নেমে আসে মোটরসাইকেল স্কোয়াড।

দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে, রাস্তাঘাট স্থবির করে রাখা বিক্ষোভগুলি ছাত্রদের ছোট ছোট দলে পরিণত হয়, যারা স্লোগান দেয় এবং আবর্জনার স্তুপে আগুন ধরিয়ে দেয়।

সন্ধ্যার পর, লোকেরা তাদের বারান্দা এবং ছাদে গিয়ে প্রার্থনা করত, যেমনটি তাদের বাবা-মা শাহের বিরুদ্ধে করেছিলেন।

আপাতদৃষ্টিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার অর্থ এই নয় যে, সর্বোচ্চ নেতা কিংবা তার সহকারীরা নিশ্চিন্তে থাকতে বা আরাম করতে পারবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছেন। বর্তমান শাসন ব্যবস্থার পতন চাওয়া লক্ষ লক্ষ ইরানিও অবশ্যই বিরক্তি এবং ক্রোধে জ্বলছে।

তেহরানে, সরকার এবং সর্বোচ্চ নেতা যে চাপের সম্মুখীন হচ্ছেন সেটি থেকে তারা কিছুটা মুক্তি পাওয়ার উপায় খুঁজছেন বলে মনে হচ্ছে।

দেশটির সরকার তাদের বক্তব্যে যেমন প্রতিবাদ করছে তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় আলোচনা শুরুর প্রস্তাবও দিচ্ছে।

ইরানের পারমাণবিক পরিকল্পনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দুই পক্ষ কীভাবে একটি চুক্তিতে পৌঁছাতে পারে সেটি বোঝা কঠিন, কারণ এর আগের আলোচনাগুলোও ব্যর্থ হয়েছিল।

তবে আলোচনা ইরানি কর্তৃপক্ষের হাতে কিছুটা সময় দিতে পারে, বিশেষ করে যদি ট্রাম্পকে এটি নিশ্চিত করা যায় যে, যত কঠিনই হোক না কেন একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।

চাপ প্রয়োগের অংশ হিসেবে ট্রাম্প বলেছেন যে, ইরানের সাথে ব্যবসা চালাতে ইচ্ছুক এমন যেকোনো দেশের পণ্যের উপর তিনি ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।

Iran 2
ইরানে সরকার বিরোধী আন্দোলনে বিপুলসংখ্যাক মানুষের উপস্থিতি প্রমাণ করে সেখানকার মানুষ এখন ক্ষুব্ধ।

তবে, এটি কীভাবে কাজ করবে তা বোঝা কঠিন। কারণ ইরানের বেশিরভাগ তেলের ক্রেতাই চীন।

গত শরতে নিজেদের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ থামাতে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হন ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এপ্রিল মাসে বেইজিংয়ে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যেখানে বিশ্বের দুই পরাশক্তি নিজেদের মধ্যে সবচেয়ে বড় সমস্যাগুলো নিয়ে আলোচনা করবে। কেবল ইরানের উপর চাপ বজায় রাখতে এই শীর্ষ সম্মেলনকে বিপন্ন করতে বা ব্যাহত করতে চাইবেন ট্রাম্প?

তেহরানে, বয়স্ক সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির সবচেয়ে বড় অগ্রাধিকার হলো ইসলামি প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা রক্ষা করা। আরও বিক্ষোভের সূত্রপাত হলে তীব্র প্রতিক্রিয়া আশা করা যেতে পারে।

এই শাসকগোষ্ঠীর জন্য একটি সুবিধা হলো বিক্ষোভকারীদের মধ্যে সংগঠিত নেতৃত্বের অভাব। প্রায় অর্ধ শতাব্দী আগে বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত শাহের জ্যেষ্ঠ পুত্র তাদের নেতা হওয়ার চেষ্টা করছেন।

কিন্তু তার পরিবারের ইতিহাস এবং ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তার আবেদন সীমিত বলেই মনে হচ্ছে।

তেহরানের ধর্মগুরু এবং সামরিক বাহিনীর সদস্যদের কোন বিষয়গুলো উদ্বিগ্ন করে তুলতে পারে সেটির একটি নজির তারা নিজেদের সাবেক মিত্র, সিরিয়ার সাবেক প্রেসিডিন্ট বাশার আল-আসাদ এর পরিণতি থেকে পেয়েছে।

যিনি যুদ্ধে জয়ী হয়েছিলেন বলেই মনে হয়েছিল। কিন্তু ২০২৪ সালের শেষের দিকে যখন একটি সুসংগঠিত বিদ্রোহী আক্রমণের মুখোমুখি হন তখন সৌদি আরব এবং আরব লীগ তাকে ধীরে ধীরে পুনর্বাসিত করছিল।

Iran
দাঙ্গাবাজদের বিরুদ্ধে দ্রুত এবং কঠিন আইনগত ব্যবস্থা নিয়েছে ইরানের বিচার বিভাগ।

তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই মিত্র রাশিয়া এবং ইরান উভয়ই তাকে বাঁচাতে ইচ্ছুক ছিল না বা সম্ভবত সক্ষম ছিল না। কয়েকদিনের মধ্যেই, আসাদ এবং তার পরিবার মস্কোতে নির্বাসনে চলে যান।

একটি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, তারপর হঠাৎ করে ধসে পড়ে। আসাদের সিরিয়া যখন ভেঙে পড়ে, তখন তা খুব দ্রুত ঘটে যায়।

তেহরানের জন্য আরেকটি উদাহরণ হতে পারে, ২০১১ সালে তিউনিসিয়ার রাষ্ট্রপতি বেন আলীর পতন, যখন সেনাবাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর হাত থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য পদক্ষেপ নিয়েছিল।

বেন আলীর পতনের ফলে মিশরের রাজা হোসনি মুবারকের পদত্যাগের ঘটনা ঘটে। সশস্ত্র বাহিনী যদি তাদের নিজস্ব অবস্থান বাঁচানোর জন্য তাকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে বাধ্য না করতো, তাহলে তিনি হয়তো বিশাল বিক্ষোভ থেকে বেঁচে যেতে পারতেন।

ইরানেও কি এমনটা হতে পারে? হয়তো, এখনও না।

ইসলামি শাসন ব্যবস্থার বিরোধীরা দেশে এবং বিদেশে আরও চাপ এবং বিশ্বাসযোগ্য নেতৃত্বের উত্থানের আশা করবে, যাতে পতনের প্রক্রিয়াটি দ্রুততর হয়, ধীরে ধীরে থেকে হঠাৎ করে।

সূত্র : বিবিসি

-পতাকানিউজ

বিষয় :ইরানমধ্যপ্রাচ্য
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Thailand Train Acciedent চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন : নিহত ২২
পরের লেখা টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ডাকাতের মরদেহ উদ্ধার
Ad imageAd image
আরও পড়ুন
স্ত্রীসহ সাবেক ডিএমপি কমিশনার ফারুকের সম্পত্তি ক্রোকের নির্দেশ

স্ত্রীসহ সাবেক ডিএমপি কমিশনার ফারুকের সম্পত্তি ক্রোকের নির্দেশ

‘অপারেশন ক্লিনহার্টের’ পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিনহার্টের’ পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার পর্যন্ত বাড়ছে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ

কক্সবাজার পর্যন্ত বাড়ছে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

নয়টি শাড়ি তৈরির পর থেমে গেছে ‘কলাবতী’র পথচলা

থেমে গেছে ‘কলাবতী’র পথচলা!

সর্বশেষ
‘ভারতের আন্দোলন বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত’

‘ভারতের আন্দোলন বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত’

৩ বছর পর পর্দায় শাহরুখ

৩ বছর পর পর্দায় শাহরুখ

ক্যান্সারসহ ৭ রোগের অনুদানে নতুন নীতিমালা

ক্যান্সারসহ ৭ রোগের অনুদানে নতুন নীতিমালা

সৌদি আরবে আটকা ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী

সৌদি আরবে আটকা ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী

এবার হ্যাকারদের নিশানায় সুপারমার্কেটের ‘ফ্রিজ’

এবার হ্যাকারদের নিশানায় সুপারমার্কেটের ‘ফ্রিজ’

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?