পতাকা নিউজ
শনিবার ১১ জুলাই ২০২৬
Flood in Bangladesh

বাড়ছে নদীর পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Dengue 9

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্রি ডেঙ্গু পরীক্ষা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ইরানের হামলা : এবার কী করবে সৌদি, দুবাই ও কাতার?
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ইরানের হামলা : এবার কী করবে সৌদি, দুবাই ও কাতার?

পতাকা সারথি
বুধবার ৪ মার্চ ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
ইরানের হামলা
ইরানের হামলায় দুবাইয়ের বিলাসবহুল হোটেলের সামনে আগুন জ্বলছে

মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া যুদ্ধ পরিস্থিতির মুখে এবার সরাসরি অনিশ্চয়তার কেন্দ্রে দাঁড়িয়ে পড়েছে উপসাগরীয় দেশগুলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুধু সামরিক উত্তেজনাই বাড়ায়নি, বরং সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ আরব রাষ্ট্রগুলোর নিরাপত্তা, অর্থনীতি এবং কূটনৈতিক অবস্থানকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে।

ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে তাদের আরব প্রতিবেশী দেশগুলোর দিকে হামলা চালিয়েছে। এসব হামলায় ওইসব দেশের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি বেসামরিক অবকাঠামো ও জ্বালানি স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে নিরাপদ ভ্রমণ, পর্যটন ও আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠা উপসাগরীয় অঞ্চলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলের অর্থনীতির প্রধান ভিত্তি তেল ও গ্যাস শিল্প। হামলা ও নিরাপত্তা ঝুঁকির কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে তা বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে।

আরব সরকারগুলো শুরু থেকেই এই যুদ্ধ এড়াতে চেয়েছিল এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু সাম্প্রতিক হামলার পর তারা কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক ব্রিফিংয়ে বলেন, “সব সীমারেখা অতিক্রম হয়ে গেছে। আমাদের সার্বভৌমত্বের ওপর হামলা হয়েছে।”

সেতু ভেঙে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
হত্যাসহ একাধিক মামলার আসামিকে কুপিয়ে খুন
কমছে মুহুরী-কহুয়া-সিলোনীয়া নদীর পানি, ফিরছে স্বস্তি

তিনি জানান, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং সম্ভাব্য পাল্টা জবাবের ক্ষেত্রে দেশের নেতৃত্বের সামনে “সব বিকল্পই খোলা” রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলা কোনোভাবেই বিনা জবাবে থাকবে না।

যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হচ্ছে, তবুও ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটছে। তুলনামূলকভাবে ছোট আকারের হলেও ড্রোন হামলা বাণিজ্য ও বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করছে, যা আঞ্চলিক অর্থনীতির ওপর চাপ বাড়াচ্ছে।

KSA
সৌদি আরবে মার্কিন দুতাবাস লক্ষ্য করে হামলা চালায় ইরান।

বিশ্লেষকদের মতে, ইরানের কৌশল হতে পারে উপসাগরীয় দেশগুলোকে অস্থিতিশীল করে তোলা, যাতে তারা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ করে। ফিন্যান্সিয়াল টাইমস-এর তথ্য অনুযায়ী, ইরান ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের প্রধান বাণিজ্য ও পর্যটন কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের দিকেও উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তবে এই কৌশল উল্টো ফলও দিতে পারে। নিরাপত্তা হুমকি বাড়লে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার দিকে ঝুঁকতে পারে। এমনকি পরিস্থিতি অবনতির দিকে গেলে তারা সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার সিদ্ধান্তও নিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

সৌদি, দুবাই ও কাতার হামলা ঠেকাতে ব্যস্ত

এখন পর্যন্ত সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানোর অনুমতি দেয়নি। তবে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই অবস্থান বদলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

বর্তমানে আরব দেশগুলো মূলত নিজেদের প্রতিরক্ষা জোরদার করতেই মনোযোগ দিচ্ছে। যুদ্ধ কতদিন স্থায়ী হয় এবং সংঘাত কতটা বিস্তৃত হয়—তার ওপরই ভবিষ্যৎ সিদ্ধান্ত নির্ভর করবে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।

একই সঙ্গে কিছু দেশ চাইছে না যে তারা এই সংঘাতে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে—এমন ধারণা তৈরি হোক। ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, লেবানন ও সিরিয়ায় হস্তক্ষেপ এবং পরবর্তীতে কাতারে হামাস নেতৃত্বকে লক্ষ্য করে হামলার ঘটনায় আরব বিশ্বে ইসরায়েলবিরোধী মনোভাব আরও জোরালো হয়েছে।

তবে ইরানের সাম্প্রতিক হামলা উপসাগরীয় দেশগুলোর মধ্যে নতুন করে ঐক্যের পরিবেশ তৈরি করেছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর ছয় সদস্য—সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান—রোববার জরুরি বৈঠক করে পারস্পরিক সংহতি প্রকাশ করেছে।

বৈঠকে সদস্য দেশগুলো নিজেদের নিরাপত্তা, স্থিতিশীলতা ও নাগরিকদের সুরক্ষায় “প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার” অঙ্গীকার করে, যার মধ্যে আগ্রাসনের জবাব দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সিনিয়র কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ ইরানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “আপনার যুদ্ধ আপনার প্রতিবেশীর সঙ্গে নয়। বিচ্ছিন্নতা ও উত্তেজনা আরও বাড়ার আগেই দায়িত্বশীল আচরণে ফিরে আসুন।”

বর্তমান পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো সরাসরি যুদ্ধে জড়াতে না চাইলেও নিরাপত্তা হুমকি, জ্বালানি স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রশ্নে তাদের সামনে কঠিন কৌশলগত সিদ্ধান্ত অপেক্ষা করছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুনভাবে বদলে যেতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Qutar
কাতার লক্ষ্য করেও হামলা চালায় ইরান।

ইরান আক্রান্ত হওয়ার পর আবর রাষ্ট্রগুলোতে থাকা মার্কিন ঘাটি লক্ষ্য হয়েছে। এটা ইরান আগে থেকেই বলেছির। মার্কিনী স্বার্থ রক্ষা করে আবর রাষ্ট্রের সরকারগুলো যেভাবে ঠিকে আছে, সেভাবে আবর জনগণের অবস্থান নেই। ভেতরে ভেতরে আবররা ইসরায়েল বিরোধী মনোভাব পোষণ করেন এবং তা তীব্র আকার ধারণ করছে-এটা আবর সরকারগুলোও বুঝতে পারছে। কিন্তু সেসব দেশে রাজতন্ত্র চালু থাকায় জনগণ নিজদের কথা মুখ ফুটে বলতে পারছেন না এবং গণতান্ত্রিক দেশগুলোর মতো আন্দোলন শুরু করতে পারছেন না।

মধ্যপ্রাচ্য বিশ্লেষকেরা মনে করেন, ইরান দীর্ঘ মেয়াদে যুদ্ধে জড়িয়ে থাকলে আবররাষ্ট্রগুলোর ক্ষতি বেশি হবে। কারণ, ইরানের হারানোর তেমন কিছু নেই। অর্থনীতি বিপর্যস্ত। সরকার প্রধান ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন। যে রশদ আছে তা দিয়ে সামনের কিছুদিন হয়তো ইরান চলতে পারবে। তারপরও তাদের সামনে কঠিন দিন আসছে। তারপরও আবরা মাথা নত করার জাতি নয়। সাহসী জাতি। অন্যদিকে আরবরা তুলনামূলক ভীতু। তারা আরাম-আয়েশের জীবনে অভ্যস্ত।

এখন মার্কিন স্বার্থ প্রাধান্য দিতে গিয়ে যদি আরব সরকারগুলো বেশি অগ্রসর হয়, তাহলেও এক ধরনের ঝুঁকি আছে সরকারগুলোর সামনে। কারণ, জনগণ কিছু ইসরায়েল বিদ্বেষী হয়ে উঠছে। আর শিয়া-সুন্নি মতাদর্শ সামনে রেখে ইরানের পরাজয় অনেক আবর মেনে নেবে না। ফলে আবর রাষ্ট্রগুলোতে যদি ‘বসন্ত’ হাওয়া শুরু হয়- সেটা সরকারগুলোর জন্য মোটেই সুখকর কিছু হবে না। এটা ভেবেই আবর রাষ্ট্রগুলোকে তাদের কৌশল নির্ধারণ করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র : বিবিসি

-পতাকানিউজ

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা কক্সবাজার খুব দ্রুত দেশের ক্রিকেটে দেখা যাবে সাকিবকে : আসিফ আকবর
পরের লেখা বগুড়া বগুড়ার নতুন এসপি মির্জা সায়েম মাহমুদ
Ad imageAd image
আরও পড়ুন
Brazil 9 MM Pistal

ব্রাজিলের তৈরি পিস্তল পড়ে ছিল ঝোপে

USA Iran Flag

ইরানের কাছে প্রকাশ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

Argentina

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার

Spain Win 1

বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

Banshkhali Death

চট্টগ্রামে পাহাড়ি ঢলে ভেসে প্রাণ গেল ২ শিশুর

সর্বশেষ
Bogrura Murder

ডাকাতদের চিনে ফেলায় মিল মালিককে খুন, গ্রেপ্তার ২

Child Hum

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৭৫০

tarique rahman 2 2

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

Jahir Uddin Swapan 1

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী

চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?