মধ্যপ্রাচ্যের আগ্রাসী দেশ হিসেবে কুখ্যাতি পাওয়া ইসরায়েল আবারও ইরানে হামলা শুরু করেছে। আজ শনিবার সকালে ইরানে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। দেশটির দাবি, ‘এটি পূর্ব নির্ধারিত আক্রমণ।’
বিবিসি এই হামলার তথ্য নিশ্চিত করে সংবাদ প্রকাশ করেছে। ইরানি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তেহরান ছাড়াও কেরমানশাহ, কওম, লোরেস্তান, কারাজ এবং তাবরিজ শহরে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে তারা। কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা রিপোর্ট পেয়েছে যে ইরানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বিবৃতি দিয়েছেন এবং ইসরায়েল জুড়ে ‘বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।
বিস্তারিত আসছে…
সূত্র : বিবিসি
-পতাকানিউজ

