ইরানে চলমান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার, ১ এপ্রিল রাত ৯টায় তিনি এ ভাষন দেবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট। অর্থাৎ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় ভাষণ দেবেন তিনি।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে লেভেট লিখেছেন, কাল রাতে ইস্টার্ন টাইম, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে আগামীকাল রাত ৯টায় (ইস্টার্ন টাইম) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এর আগে ট্রাম্প হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের বলেছিলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে তাদের হামলা শেষ হবে। তিনি জানান, ইরানিদের সঙ্গে তাদের সম্ভাব্য চুক্তি হতে পারে।
তিনি বলেন, ‘আমরা কাজটি শেষ করার পথে। সম্ভবত দুই সপ্তাহের মধ্যে শেষ হবে, তবে পুরোপুরি শেষ করতে আরও কিছুদিন সময় লাগতে পারে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি শেষ করতে চায়। তবে এর আগে একটি সমঝোতা চুক্তি হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।’
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর ইরানও পালটা হামলা শুরু করে। এক মাস পেরিয়ে গেলেও; এখনও যুদ্ধ শেষ হয়নি। দিন দিন পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
পতাকানিউজ

