পতাকা নিউজ
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রাম বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২০ আগস্ট, রুটিন প্রকাশ

BGMEA Logo

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ইরান যুদ্ধের ধাক্কায় শাহরুখ খানের ‘কিং’ খাত
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ইরান যুদ্ধের ধাক্কায় শাহরুখ খানের ‘কিং’ খাত

পতাকা সারথি
মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
ইরান যুদ্ধের ধাক্কায় শাহরুখ খানের ‘কিং’ খাত
কিং সিনেমায় অভিনয় করছেন শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খান। ছবি : সংগৃহীত

ইরানের  উপর আকস্মিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরালের হামলার পর যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে, সেই যুদ্ধের ধাক্কা পড়েছে বলিউড বাদশা শাহরুখ খানের বহুল আলোচিত ‘কিং’ সিনেমার শ্যূটিংয়ে।

নিরাপত্তাজনিত কারণে দুবাইয়ের মরুভূমিতে পরিকল্পিত একটি বড় অ্যাকশন দৃশ্যের শুটিং বাতিল করে তা মুম্বাইয়ে তৈরি কৃত্রিম সেটে ধারণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

ছবিসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘কিং’ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্য দুবাইয়ে ধারণের জন্য কয়েক মাস আগেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। প্রয়োজনীয় অনুমতি ও আনুষ্ঠানিকতাও শেষ হয়েছিল। আগামী ৯ এপ্রিল থেকে এক সপ্তাহব্যাপী এই অংশের শুটিং শুরু হওয়ার কথা ছিল। সেখানে শাহরুখ খান, তাঁর মেয়ে সুহানা খান এবং অনিল কাপুরকে নিয়ে মরুভূমিতে একটি বড় মাপের ধাওয়া ও লড়াইয়ের দৃশ্য ধারণের পরিকল্পনা ছিল।

তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদেশে শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।  

আরেক মামলায় গ্রেফতার মডেল মিষ্টি সুবাস
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কি তবে ইরানের হাতেই থাকছে
ইরানি ধাঁধায় ট্রাম্পের ‘হাবুডুবু’

বর্তমানে মুম্বাইয়ের ভিলে পারলে এলাকার একটি শুটিং কমপ্লেক্সে মরুভূমির আদলে একটি বড় সেট নির্মাণের কাজ চলছে। নির্মাতাদের দাবি, সেটটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে পরিচালকের পরিকল্পিত দৃশ্যের ব্যাপ্তি ও সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে। বরং নিয়ন্ত্রিত পরিবেশে শুটিং করার ফলে আলো, ক্যামেরা ও ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণ আরও নিখুঁতভাবে করা সম্ভব হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, এই অংশে একটি দ্রুতগতির ধাওয়া দিয়ে দৃশ্যটি শুরু হবে এবং পরে তা বড় ধরনের সংঘর্ষের দৃশ্যে রূপ নেবে, যা ছবির অন্যতম আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে।

Suhana Khan
কিং সিনেমার শ্যূটিং সেটে সোহানা খান। ছবি : সংগৃহীত

এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে ছবিটির প্রথম ঝলক প্রকাশ করা হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। ছবিটির মূল শুটিং শুরু হয় ২০২৫ সালের মে মাসে। মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে ছবির একটি বড় অংশ ধারণ করা হয়েছে। বিশেষ করে একটি কারাগারের দৃশ্য প্রায় ২০০ জন স্টান্ট শিল্পী নিয়ে ধারণ করা হয়েছে, যা ছবিটির অ্যাকশন দৃশ্যের ব্যাপ্তি সম্পর্কে ধারণা দেয়।

King
কিং সিনেমার অভিনয় শিল্পীরা। – ছবি : সংগৃহীত

তবে শুটিং চলাকালে নানা প্রতিবন্ধকতার মুখেও পড়তে হয়েছে নির্মাতাদের। ২০২৫ সালের জুলাই মাসে ভিলে পারলের গোল্ডেন টোব্যাকো কমপ্লেক্সে একটি ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণের সময় শাহরুখ খান আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে যেতে হয়। এ কারণে প্রায় ছয় সপ্তাহ ছবির শুটিং বন্ধ ছিল।

Shah Rukh Kha
কিং সিনেমার শ্যূটিং সেটে শাহরুখ খান। ছবি : সংগৃহীত

ছবির অ্যাকশন দৃশ্যের বাজেট নিয়েও ইতিমধ্যে বলিউডে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, শাহরুখ খান ও অভিষেক বচ্চনের একটি বড় সংঘর্ষের দৃশ্য ইউরোপে ধারণ করতে প্রায় ৫০ কোটি রুপি ব্যয় হয়েছে। এই ছবিতে অভিষেক বচ্চনকে একটি খল চরিত্রে দেখা যাবে।

প্রযোজনা সংশ্লিষ্টদের মতে, কয়েকশ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিটি শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের ছবি হতে যাচ্ছে।

Deepika Padukone
দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খান। ছবি : সংগৃহীত

অভিনয়ে যারা

‘কিং’ ছবিতে শাহরুখ খান, সুহানা খান ও অনিল কাপুরের পাশাপাশি অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারশি, জয়দীপ আহলাওয়াত, সৌরভ শুক্লা, অক্ষয় ওবেরয় এবং অভয় ভার্মাসহ আরও অনেক পরিচিত মুখ।

বিশেষভাবে আলোচনায় রয়েছে শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খানের প্রথমবার একসঙ্গে বড় পর্দায় অভিনয় করা। এই ছবির মাধ্যমেই সুহানার মূলধারার বলিউডে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে।

ছবির কাহিনি সম্পর্কে জানা গেছে, এতে শাহরুখ খান একজন পেশাদার ঘাতকের চরিত্রে অভিনয় করছেন, যিনি এক তরুণীকে বিপজ্জনক এক জগতের বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য প্রশিক্ষণ দেন। অ্যাকশন ও আবেগঘন গল্পের সমন্বয়ে ছবিটি নির্মিত হচ্ছে বলে জানা গেছে।

Abhishek Bacchan with new hairstyle for King
কিং ছবির শ্যূটিংয়ের প্রয়োজনে চুলের স্টাইল পরিবর্তন করেছেন অভিষেক বচ্চন। -ছবি : সংগৃহীত

উল্লেখ্য, শাহরুখ খানকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে পরিচালক রাজকুমার হিরানির ‘ডাংকি’ ছবিতে। ছবিটি ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল এবং দর্শকমহলে ভালো সাড়া ফেলেছিল।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ‘কিং’ ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। তবে শুটিং সূচির পরিবর্তনের কারণে মুক্তির তারিখে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

-পতাকানিউজ

বিষয় :ইরানদুবাইবলিউডযুদ্ধশাহরুখ খানসিনেমা
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Education Minister 1 স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস চালুর চিন্তা করছে সরকার
পরের লেখা মুদিদোকানের আড়ালে পেট্রল-ডিজেল মজুত, ৩০০ টাকা লিটার দরে জ্বালানী তেল বিক্রি করে মুদিদোকানি ধরা : ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
Ad imageAd image
আরও পড়ুন
Accident Bogrura

মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ৭ লাশ

বাংলাদেশ পুলিশের ৩৩ জন অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়

সামাজিক মাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কতা

Car Accident

কার-বাইক সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

Bogura Khal

৪ খাল খনন শেষে সরকারি কোষাগারে পৌনে ২ কোটি টাকা জমা

heavy rain

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণ

সর্বশেষ
Mirja Fakrul

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল

Accident Bogrura

বাসচাপায় ৭ শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

TEC Seminar

গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

Child Hum

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৮৬০

Accident 2 Bus

সাতসকালে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ঝরল ৯ প্রাণ

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?