পতাকা নিউজ
রবিবার ৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ পুলিশের ৩৩ জন অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়

সামাজিক মাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কতা

Jamuna River 1

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে ২০০ পরিবার

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ইরান যুদ্ধের ধাক্কা এবার যুক্তরাষ্ট্রে : ট্রাম্পবিরোধী আন্দোলনে লাখো মানুষের ঢল
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ইরান যুদ্ধের ধাক্কা এবার যুক্তরাষ্ট্রে : ট্রাম্পবিরোধী আন্দোলনে লাখো মানুষের ঢল

‘নো কিংস’ কর্মসূচিতে ৫০ অঙ্গরাজ্যে বিক্ষোভ

পতাকা সারথি
রবিবার ২৯ মার্চ ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ
ইরানযুদ্ধের ধাক্কা এবার যুক্তরাষ্ট্রে
ট্রাম্পবিরোধী আন্দোলনে জনতার ঢল নামে যুক্তরাষ্ট্রের সড়কে। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর প্রায় এক মাস পর আবারও দেশজুড়ে রাস্তায় নেমেছেন ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীরা। শনিবার অনুষ্ঠিত এই বিক্ষোভ ও সমাবেশ ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পর ‘নো কিংস’আন্দোলনের তৃতীয় দফার জাতীয় কর্মসূচি।

ট্রাম্প যখন ইরানে হামলা চালিয়ে পুরো বিশ্বকে অশান্ত করে তোলেছেন, তখন খোদ যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী এই অভিযানকে ‍গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। কারণ, অধিকাংশ আমেরিকান চান না, দেশটি যুদ্ধে জড়িত হোক। কিন্তু ট্রাম্প নিজস্ব ক্ষমতাবলে যুদ্ধে জড়িয়েছেন এবং মধ্যপ্রাচ্যসহ পুরো পৃথিবীকে অনিশ্চিত পথে নিয়ে যাচ্ছেন বলে মার্কিনীদের বড় অংশ মনে করছেন।  

আয়োজকদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সব ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ৩০০-এর বেশি বিক্ষোভ, সমাবেশ ও পদযাত্রার আয়োজন করা হয়। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন ডিসিসহ বড় শহরগুলোতে উল্লেখযোগ্য জনসমাগম হয়। একই সঙ্গে ইউরোপের রোম, প্যারিস ও বার্লিনসহ বিভিন্ন আন্তর্জাতিক শহরেও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক সংগঠনগুলোর মধ্যে প্রগতিশীল নাগরিক জোটগুলো এবার বড় শহরের পাশাপাশি রক্ষণশীল হিসেবে পরিচিত ছোট শহর ও গ্রামীণ এলাকায়ও কর্মসূচি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আন্দোলনের অন্যতম সংগঠক ইনডিভিজিবলের সহপ্রতিষ্ঠাতা লিয়া গ্রিনবার্গ বলেন, এই কর্মসূচির গুরুত্ব শুধু অংশগ্রহণকারীর সংখ্যা নয়, বরং কোন কোন এলাকায় মানুষ প্রতিবাদে নেমেছেন সেটিও গুরুত্বপূর্ণ।

জ্বালানি সংকট মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর রবিবার, অংশ নেবেন যেসব কর্মসূচিতে
সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনতে কাজ করছে সরকার : সেতুমন্ত্রী

মিনেসোটায় সবচেয়ে বড় সমাবেশ

সবচেয়ে বড় সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে মিনেসোটার মিনিয়াপোলিস–সেন্ট পল এলাকায়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেখানে প্রায় দুই লাখ মানুষের উপস্থিতি ছিল বলে ধারণা করা হচ্ছে, যা এই কর্মসূচির অন্যতম বৃহৎ জমায়েত।

গত ডিসেম্বরে এই এলাকায় ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানের সময় ফেডারেল বাহিনীর অভিযানে দুই মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেত্তি ও রেনি নিকোল গুড নিহত হন বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন। সেই ঘটনার প্রতিবাদও এই সমাবেশে গুরুত্ব পায় এবং নিহতদের স্মরণে কর্মসূচি পালন করা হয়।

রাজনীতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বদের অংশগ্রহণ

মিনেসোটার সমাবেশে প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্স বক্তব্য দেন। এছাড়া সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন ও জোয়ান বায়েজ সংগীত পরিবেশন করেন। হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো এক ভিডিও বার্তায় বিক্ষোভকারীদের সাহসের প্রশংসা করেন এবং তাদের আন্দোলনকে গণতন্ত্র রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করেন।

ওয়াশিংটন ডিসিতে লিঙ্কন মেমোরিয়াল ও ওয়াশিংটন মনুমেন্ট এলাকায়ও বিপুলসংখ্যক মানুষ প্ল্যাকার্ড হাতে জড়ো হন। সেখানে স্যান্ডার্স বলেন, যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী শাসন বা ধনীদের নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না এবং জনগণের অধিকার রক্ষায় আন্দোলন চলবে।

No Kings protest as part of nationwide demonstrations against U.S. President Donald Trump
আন্দোলনকারীরা চায় ‘নো-কিংস’ আন্দোলন সারাদেশে ছড়িয়ে দিতে। ছবি : রয়টার্স

ট্রাম্পের নীতির বিরুদ্ধে নানা অভিযোগ

বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতি, ইরান যুদ্ধ, অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি এবং নির্বাহী ক্ষমতার অতিরিক্ত ব্যবহারের অভিযোগ তুলে ধরেন। অনেকের মতে, এসব নীতি যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর ওপর চাপ তৈরি করছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই আন্দোলনকে সাম্প্রতিক সময়ের যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সমন্বিত বিক্ষোভ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এতে কয়েক মিলিয়ন মানুষের অংশগ্রহণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ

এর আগে গত বছর জুন ও অক্টোবরে ‘নো কিংস’ আন্দোলনের প্রথম দুই দফার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে লাখো মানুষ অংশ নেন। নতুন এই কর্মসূচি আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়িয়ে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে বিরোধী শিবির এই আন্দোলনকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে এবং কংগ্রেসে আসন বাড়ানোর লক্ষ্য নিয়েও সক্রিয় রয়েছে।

-সূত্র : রয়টার্স

-পতাকানিউজ

বিষয় :ডোনাল্ড ট্রাম্পনো কিংসযুক্তরাষ্ট্রযুদ্ধ
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ঢাকা আকষ্মিক বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী
পরের লেখা Waker Uz Zaman যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাবাহিনী প্রধান
Ad imageAd image
আরও পড়ুন
State Minister for Informat

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী

BGB Feni

কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

Anowara Oikko Parisad

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ৮ দফা দাবির বাস্তবায়ন জরুরি

Commerce Minister

বগুড়ায় ৪০০ একরের বিসিক শিল্পপার্ক হবে : বাণিজ্যমন্ত্রী

Arrest Sohel Rana

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা

সর্বশেষ
Feni Child

মাদ্রাসায় ভালো লাগে না, ভবনের কার্নিশে বসেছিল শিশু

Child Hum

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৮৬৪

heavy rain

৮ বিভাগে টানা ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তাপমাত্রা

DAV

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

NCP Leader

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?