পতাকা নিউজ
রবিবার ৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ পুলিশের ৩৩ জন অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়

সামাজিক মাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কতা

Jamuna River 1

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে ২০০ পরিবার

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ইরান যুদ্ধ: ট্রাম্প কি চার্চিলের মতো এক ‘মারাত্মক ভুল’-এর দিকে হাঁটছেন?
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ইরান যুদ্ধ: ট্রাম্প কি চার্চিলের মতো এক ‘মারাত্মক ভুল’-এর দিকে হাঁটছেন?

আসলি আইদিনতাসবাস
বুধবার ১ এপ্রিল ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ
একই সঙ্গে এটি ঠিক করে দিতে পারে, যুক্তরাষ্ট্র আরেকটি দীর্ঘ, ব্যয়বহুল ও অনিশ্চিত যুদ্ধে জড়িয়ে পড়বে কি না।
ডোনাল্ড ট্রাম্প

ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের শুরু করা যুদ্ধের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে একটি সরু কিন্তু কৌশলগতভাবে বিস্ফোরক জলপথের ওপর—হরমুজ প্রণালি। এই প্রণালি আবার খুলে দেওয়া যাবে কি না, সেটিই নির্ধারণ করতে পারে শুধু যুদ্ধের গতিপথ নয়, বরং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতাও। একই সঙ্গে এটি ঠিক করে দিতে পারে, যুক্তরাষ্ট্র আরেকটি দীর্ঘ, ব্যয়বহুল ও অনিশ্চিত যুদ্ধে জড়িয়ে পড়বে কি না।

ইতিহাস বলে, এমন সংকটের মুহূর্তে সামরিক শক্তির চেয়ে কখনো কখনো বেশি কার্যকর হয়ে ওঠে কূটনৈতিক প্রজ্ঞা। আর সেই শিক্ষা খুঁজতে গেলে তাকাতে হয় তুরস্কের দিকে—বিশেষ করে ডারডানেলেস প্রণালিকে ঘিরে তাদের অভিজ্ঞতার দিকে।

বর্তমানে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে দেখিয়ে দিয়েছে, একটি সরু সামুদ্রিক পথ কীভাবে বৈশ্বিক অর্থনীতির ওপর বিপুল প্রভাব ফেলতে পারে। পারস্য উপসাগর দিয়ে তেল পরিবহন কমে যাওয়ার ফলে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই বাস্তবতায় ডারডানেলেস প্রণালির ইতিহাস নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে—যে পথ ইজিয়ান সাগরকে মারমারা হয়ে কৃষ্ণসাগরের সঙ্গে যুক্ত করেছে।

আজকের বিশ্বে হরমুজ শুধু একটি জলপথ নয়—এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার অন্যতম কেন্দ্রবিন্দু। বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় ২০ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি উল্লেখযোগ্য অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এখানে সামরিক সমাধান খোঁজার চিন্তাই নিজেই একটি বিপজ্জনক কৌশল।

জ্বালানি সংকট মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর রবিবার, অংশ নেবেন যেসব কর্মসূচিতে
সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনতে কাজ করছে সরকার : সেতুমন্ত্রী

বড় শক্তিগুলোর কাছে এমন জলপথকে অনেক সময় একটি সামরিক চ্যালেঞ্জ হিসেবে মনে হতে পারে—যেন শক্তি প্রয়োগ করলেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিন্তু বাস্তবে এই ধরনের কৌশলগত প্রণালিগুলো কেবল ভৌগোলিক অবস্থান নয়; এগুলো জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য এবং আন্তর্জাতিক আইনের জটিল পরীক্ষাগার।

প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ও ফ্রান্স এই বাস্তবতা নির্মমভাবে উপলব্ধি করেছিল। অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণ দুর্বল করতে ব্রিটিশ নৌবাহিনীর নেতৃত্বে উইনস্টন চার্চিল যে পরিকল্পনা করেছিলেন—যা ইতিহাসে গ্যালিপোলি অভিযান নামে পরিচিত—তা ছিল এক উচ্চাভিলাষী কিন্তু শেষ পর্যন্ত বিপর্যয়কর উদ্যোগ।

এই অভিযানের লক্ষ্য ছিল ডারডানেলেস খুলে দিয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা এবং অটোমান সাম্রাজ্যকে যুদ্ধ থেকে সরিয়ে দেওয়া। কিন্তু পরিকল্পনা বাস্তবে রূপ নিতে গিয়ে তা পরিণত হয় প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী ব্যর্থতায়। প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ প্রাণ হারান—যার মধ্যে প্রায় ৪৪ হাজার মিত্রবাহিনীর এবং ৮৬ হাজার অটোমান সেনা।

এই ব্যর্থতার রাজনৈতিক মূল্যও ছিল বড়। চার্চিলকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছিল।

তুরস্কের ইতিহাসে অবশ্য গ্যালিপোলি পরাজয়ের গল্প নয়—এটি জাতীয় আত্মপরিচয়ের অংশ। এখানেই প্রথম জাতীয় নায়ক হিসেবে উঠে আসেন মোস্তফা কামাল আতাতুর্ক। “চানাককালে অতিক্রম করা যাবে না”—এই স্লোগান আজও তুর্কি জাতীয় চেতনার অংশ।

এই যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব ছিল ভূরাজনৈতিক। ব্রিটিশদের ব্যর্থতা রাশিয়ার সমুদ্রপথ কার্যত বন্ধ করে দেয়, যা পরবর্তী সময়ে রাশিয়ায় রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে রাজতন্ত্রের পতন এবং বলশেভিক বিপ্লবের পথ সহজ করে দেয়।

এই ইতিহাস আজকের ওয়াশিংটনের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা।

সামরিক বিশ্লেষকদের অনেকেই ইতোমধ্যে সতর্ক করেছেন—শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালি খুলতে গেলে যুক্তরাষ্ট্র গুরুতর ঝুঁকিতে পড়তে পারে। ইরানের কাছে রয়েছে উন্নত ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং সমুদ্রে মাইন পেতে দেওয়ার কৌশল—যা শক্তিশালী নৌবাহিনীকেও বিপাকে ফেলতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে বিকল্প কেবল যুদ্ধ চালিয়ে যাওয়া বা ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া—এমন সরল সমীকরণ নয়। তিনি চাইলে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি টেকসই সমঝোতার পথও বেছে নিতে পারেন।

এ ক্ষেত্রে ১৯৩৬ সালের মন্ট্রে কনভেনশন একটি কার্যকর উদাহরণ হতে পারে। এই চুক্তির মাধ্যমে তুরস্ক যেমন তার প্রণালির ওপর সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তেমনি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতাও নিশ্চিত করা হয়।

ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নসহ ১০টি দেশের অংশগ্রহণে হওয়া এই চুক্তি এক ধরনের ভারসাম্য তৈরি করেছিল। শান্তিকালে কৃষ্ণসাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা বজায় থাকে, আবার যুদ্ধের সময় নিরাপত্তা বিবেচনায় তুরস্ক প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপের ক্ষমতাও পায়।

সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের সময় এই ক্ষমতাই ব্যবহার করে তুরস্ক রুশ যুদ্ধজাহাজের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছিল। ফলে মন্ট্রে চুক্তি শুধু একটি ঐতিহাসিক দলিল নয়, বরং আজও কার্যকর একটি কৌশলগত কাঠামো।

অবশ্য হরমুজ প্রণালি এবং তুরস্কের প্রণালিগুলোর পরিস্থিতি এক নয়। তবুও মন্ট্রে মডেল থেকে অনুপ্রেরণা নেওয়ার সুযোগ রয়েছে।

হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী এলাকায় অবস্থিত এবং প্রধান জাহাজ চলাচলের পথগুলো মূলত ওমানের জলসীমার মধ্যে পড়ে। ফলে একটি কার্যকর চুক্তি করতে গেলে বহুপক্ষীয় কাঠামো প্রয়োজন হবে।

এ ধরনের চুক্তিতে অন্তর্ভুক্ত থাকতে পারে—তেলবাহী জাহাজে হামলা না করা, সমুদ্রে মাইন না পাতা এবং সংঘাত এড়াতে কঠোর নিরাপত্তা বিধান। এই ব্যবস্থার তদারকিতে জাতিসংঘ বা উপসাগরীয় দেশগুলোর একটি ছোট পর্যবেক্ষক দল কাজ করতে পারে।

ওয়াশিংটনের উচিত হবে এমন একটি বহুপক্ষীয় কাঠামো প্রস্তাব করা, যা একদিকে অবাধ জাহাজ চলাচলের নিশ্চয়তা দেবে, অন্যদিকে ইরানের কিছু নিরাপত্তা উদ্বেগও বিবেচনায় নেবে। বিনিময়ে আন্তর্জাতিক সম্প্রদায় একটি আইনি ও যাচাইযোগ্য বাণিজ্যিক নিরাপত্তা কাঠামো দাবি করতে পারে।

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা কল্পনাপ্রসূত ধারণা দিয়ে আসবে না। বরং বাস্তবতা মেনে নিতে হবে—ইরান একটি আঞ্চলিক শক্তি এবং তাকে সম্পূর্ণ উপেক্ষা করে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

এই বাস্তবতা স্বীকার করা দুর্বলতা নয়; বরং এটি বাস্তববাদী কূটনীতি।

ইতিহাসের শিক্ষা স্পষ্ট—কৌশলগত চেকপয়েন্টগুলো কেবল সামরিক শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। এগুলো টিকে থাকে নিয়ম, সমঝোতা এবং ভারসাম্যের ওপর।

ডোনাল্ড ট্রাম্প যদি এই শিক্ষা উপেক্ষা করেন, তাহলে হরমুজ প্রণালি তাঁর রাজনৈতিক জীবনের জন্য আরেকটি গ্যালিপোলিতে পরিণত হতে পারে।

এখনই তাঁর সামনে সুযোগ রয়েছে—ইতিহাসের ভুল পুনরাবৃত্তি না করে একটি কার্যকর সমঝোতার ভিত্তি গড়ে তোলার।

আসলি আইদিনতাসবাস
থিঙ্কট্যাংক ব্রুকিংস ইনস্টিটিউশনের ফেলো ও তুরস্ক প্রকল্পের পরিচালক

সূত্র : নিউইয়র্ক টাইমস

-পতাকানিউজ

বিষয় :ইরানডোনাল্ড ট্রাম্পতুরস্কযুক্তরাষ্ট্রযুদ্ধ
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Donand Trump দুই তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
পরের লেখা সংসদে যাওয়া হয়নি সংসদে যাওয়া হয়নি, জেলা পরিষদের প্রশাসক হলেন নজরুল ইসলাম মোল্লা
Ad imageAd image
আরও পড়ুন
State Minister for Informat

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী

BGB Feni

কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

Anowara Oikko Parisad

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ৮ দফা দাবির বাস্তবায়ন জরুরি

Commerce Minister

বগুড়ায় ৪০০ একরের বিসিক শিল্পপার্ক হবে : বাণিজ্যমন্ত্রী

Arrest Sohel Rana

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা

সর্বশেষ
Feni Child

মাদ্রাসায় ভালো লাগে না, ভবনের কার্নিশে বসেছিল শিশু

Child Hum

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৮৬৪

heavy rain

৮ বিভাগে টানা ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তাপমাত্রা

DAV

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

NCP Leader

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?