গাজায় চলমান যুদ্ধের কারণে ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে স্লোভেনিয়া ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।
দেশটি বলেছে, ইউরোপীয় ইউনিয়ন অভ্যন্তরীণ বিরোধের কারণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় স্লোভেনিয়া এই পদক্ষেপ নিয়েছে।
স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলব জানান, স্লোভেনিয়া ইসরায়েল থেকে অস্ত্রের আমদানি, রপ্তানি এবং ট্রানজিট নিষিদ্ধ করেছে। এর আগে, স্লোভেনিয়া দুই ইসরায়েলি মন্ত্রীকে অবাঞ্চিত ঘোষণা করে এবং তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে। এই পদক্ষেপগুলি গাজায় মানবিক সংকটের প্রতিক্রিয়া হিসাবে করা হয়েছে।

