যুক্তরাষ্ট্রকে এবার কড়া ভাষায় স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। দেশটির সব্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলি খামেনি হুংকার দিয়ে বলেছেন, ইসরায়েলকে সমর্থন বন্ধ না করলে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সহযোগিতা দেওয়ার প্রশ্নই ওঠে না। তেহরানে ছাত্র সমাবেশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিই সহযোগিতা চায়, তবে তাদের মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং ইসরাইলকে দেওয়া সমর্থন সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। খামেনি অভিযোগ করেন— ওয়াশিংটন সবসময় ঔদ্ধত্য দেখায়, আর তারা কখনো আত্মসমর্পণ ছাড়া কিছুই মানে না।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে দেওয়া এই বার্তা আবারও তুলে ধরেছে—ইরানের অবস্থান এখন কঠোর ও স্পষ্ট। চলতি বছরের জুনে ইসরাইলের নজিরবিহীন বিমান হামলার পর দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। সে যুদ্ধে যুক্তরাষ্ট্রও অংশ নেয়, আর নিহত হয় ৯৩৫ জন ইরানি ও ২৪ জন ইসরাইলি।

