পতাকা নিউজ
শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

নয়টি শাড়ি তৈরির পর থেমে গেছে ‘কলাবতী’র পথচলা

থেমে গেছে ‘কলাবতী’র পথচলা!

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ইসরায়েল—লেবানন যুদ্ধবিরতি কার্যকর
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ইসরায়েল—লেবানন যুদ্ধবিরতি কার্যকর

পতাকা সারথি
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ১:০২ অপরাহ্ণ
Israil Labanan 1

ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি দুদেশের নেতাদের মধ্যে প্রথমবারের মতো বৈঠকের উদ্যোগ নিচ্ছেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপির।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে চুক্তি করতে ওয়াশিংটন যখন তৎপরতা বাড়াচ্ছে, ঠিক তখনই এ যুদ্ধবিরতি কার্যকর হল। তেহরান আগে থেকেই শর্ত দিয়ে আসছিল যে লেবাননে যুদ্ধবিরতি যেকোনো চুক্তির অংশ হতে হবে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে এ যুদ্ধের সূচনা হয়। পরে ২ মার্চ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা করলে লেবাননও এ সংঘাতে জড়িয়ে পড়ে।

এরপর থেকে লেবাননে ইসরায়েলের হামলায় দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। একই সঙ্গে ইসরায়লি স্থলবাহিনী দেশটির দক্ষিণাঞ্চলেও প্রবেশ করেছে।

দিল্লিতে অভিজিৎ দীপকে ফের আটক
সৌদিগামী ১০৭ ফ্লাইট বিপর্যয়
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ‘চমৎকার’ফোনালাপের পর এই চুক্তিটি হয়েছে।’

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ নেটওয়ার্কে আরও লেখেন, দুদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই নেতা আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।

পরে তিনি জানান, নেতানিয়াহু এবং আউন ‘আগামী চার বা পাঁচ দিনের মধ্যে’ হোয়াইট হাউস সফর করবেন বলে আশা করছেন। এটিই হবে ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতাদের মধ্যে প্রথম বৈঠক।

ইসরায়লি হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধবিরতি শুরুর কিছুক্ষণ আগে তিনজন আহত হয়েছেন।

অপরদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের গাজিয়া শহরে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে।

ইসরায়লের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি বৈরুতের সঙ্গে একটি ‘ঐতিহাসিক শান্তিচুক্তির’ সুযোগ তৈরি করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ পূর্বশর্ত হিসেবেই থাকবে।’

ট্রাম্প বলেছেন, হিজবুল্লাহকেও এ যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এ যুদ্ধবিরতির মাধ্যমে লেবানন নিজেই ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠীটিটিকে নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

বৈরুতের বাসিন্দা ৬১ বছর বয়সী গৃহিণী জামাল শেহাব এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, ‘লেবাননে যুদ্ধবিরতি হওয়ায় আমরা খুব খুশি, কারণ আমরা যুদ্ধবিগ্রহে ক্লান্ত; এখন নিরাপত্তা ও শান্তি চাই।’

বৈরুতের একটি ক্যাফেতে বসে আইনজীবী তারেক বু খলিল এএফপিকে বলেন, ‘সবাই জানে ট্রাম্পের কথার কোনো নিশ্চয়তা নেই এবং নেতানিয়াহুকে বিশ্বাস করা যায় না।’

তিনি আরও বলেন, ‘তবে আমরা এটাও জানি যে ইরানের সঙ্গে যুদ্ধের চাপ এবং দক্ষিণ লেবাননে নেতানিয়াহু ও শত্রুপক্ষের সেনাবাহিনীর ভুলের ফলেই তারা যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে।’

লাস ভেগাস সফরের উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন।

এএফপির এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা খুবই উত্তেজনাপূর্ণ। আজ দেশ দুটি যুদ্ধবিরতি করতে যাচ্ছে, এবং এর মধ্যে হিজবুল্লাহও অন্তর্ভুক্ত থাকবে।’

পরে ট্রাম্প বলেন, লেবানন ‘হিজবুল্লাহর বিষয়টি সামলে নেবে’ এবং তিনি বিশ্বাস করেন যে তেহরান-সমর্থিত গোষ্ঠটি এই যুদ্ধবিরতি মেনে চলবে।

হিজবুল্লাহর এক আইনপ্রণেতা এএফপিকে বলেন, ইসরায়েল হামলা বন্ধ করলে তারা ‘সতর্কতার সঙ্গে’ যুদ্ধবিরতি মেনে চলবে।

ইব্রাহিম আল-মুসাউই লেবাননের পক্ষে চাপ প্রয়োগের জন্য ইরানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ইরান এই যুদ্ধবিরতিকে হরমুজ প্রণালি বন্ধ করার সমতুল্য মনে না করলে এই যুদ্ধবিরতি কখনোই সম্ভব হতো না।’

নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে দক্ষিণ লেবাননের সীমান্তে ১০ কিলোমিটার (ছয় মাইল) ‘নিরাপত্তা অঞ্চল’ বজায় রাখবে।’

তিনি আরও জানান, যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের দুটি শর্ত রয়েছে, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং ‘শক্তির ভিত্তিতে’ একটি স্থায়ী শান্তি চুক্তি।

বাসস

পতাকানিউজ

বিষয় :ইসরায়েলযুদ্ধবিরতিলেবানন
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা রোববার থেকেই বাড়ছে অকটেন সরবরাহ রোববার থেকেই বাড়ছে অকটেন সরবরাহ, ডিজেলেও আসছে সুখবর
পরের লেখা Hum Rubela Meet The Press শেরপুরে হাম-রুবেলার টিকা পাবে ১ লাখ ৬১ হাজার শিশু
Ad imageAd image
আরও পড়ুন
মোটরসাইকেলের সামনে লাগাতে হবে নম্বরপ্লেট

মোটরসাইকেলের সামনে লাগাতে হবে নম্বরপ্লেট

সৌদিতে সামরিক সরঞ্জাম মোতায়েন শুরু করল ফ্রান্স

সৌদিতে সামরিক সরঞ্জাম মোতায়েন শুরু করল ফ্রান্স

দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

স্থানীয় সরকারের ক্রয় কার্যক্রমে স্থগিতাদেশ

স্থানীয় সরকারের ক্রয় কার্যক্রমে স্থগিতাদেশ

বিসিবির কাভার্ডভ্যান আটকে ক্রিকেটারদের মালামাল লুট

বিসিবির কাভার্ডভ্যান আটকে ক্রিকেটারদের মালামাল লুট

সর্বশেষ
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

পাকা সড়কের অপেক্ষায় শত বছর

পাকা সড়কের অপেক্ষায় শত বছর

পূজার বোনাসে বৈষম্য

পূজার বোনাসে বৈষম্য, চা শ্রমিকদের বিক্ষোভ

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের বিশেষ নিরাপত্তা

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?