পতাকা নিউজ
রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬
Arrest Sujan

স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামীর কাণ্ড!

Gold

দাম কমার একদিন পর ফের বাড়ল স্বর্ণের দাম

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ইসলামে তাসাউফ ও মোরাকাবার গুরুত্ব
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ইসলামে তাসাউফ ও মোরাকাবার গুরুত্ব

শাহ্ ফাইজুল কাবির বদরী
শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ৯:১৫ পূর্বাহ্ণ
Shubo Cinta news web

ইসলাম কেবল বাহ্যিক আমল বা আচার-অনুষ্ঠানের ধর্ম নয়; এটি আত্মার শুদ্ধি, নৈতিকতা ও আধ্যাত্মিক পরিপূর্ণতার এক অনন্য জীবনব্যবস্থা। বাহ্যিক শরীয়তের পাশাপাশি ইসলাম অন্তরের জগৎকেও গুরুত্ব দিয়েছে, যাতে মানুষ নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহর নিকটবর্তী হতে পারে।

তাসাউফ  হলো ইসলামের সেই আধ্যাত্মিক দিক,  যার লক্ষ্য— অন্তরের পরিশুদ্ধি, নফসকে দমন ও আল্লাহর ভালোবাসা অর্জন। আর মোরাকাবা হলো তাসাউফের এক বিশেষ অনুশীলন, যার অর্থ— এমন অন্তর্জাগতিক সচেতনতা অর্জন করা যেন মানুষ সর্বদা অনুভব করে, আল্লাহ তাকে দেখছেন।

তাসাউফের ভিত্তি কুরআনে

কুরআনে কারীমে আল্লাহ তাআলা বারবার আত্মার পরিশুদ্ধি, নফসের সংযম ও আল্লাহমুখী হওয়ার শিক্ষা দিয়েছেন। ‘নিশ্চয়ই সফল হলো সে ব্যক্তি, যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে।’ (সূরা আশ-শামস, ৯১:৯)

এই আয়াত স্পষ্ট করে বলে— প্রকৃত সাফল্য বাহ্যিক পদ বা সম্পদে নয়, বরং আত্মার পরিশুদ্ধিতে নিহিত।

স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামীর কাণ্ড!
দাম কমার একদিন পর ফের বাড়ল স্বর্ণের দাম
পাকিস্তানকে ধন্যবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

আরেক আয়াতে আল্লাহ বলেন— ‘হে মুমিনগণ! আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।’ (সূরা আত-তাওবা, ৯:১১৯)

এখানে ‘সাদিকীন’ বলতে বোঝানো হয়েছে— আল্লাহপ্রেমে উদ্বুদ্ধ, আখলাকে পরিশুদ্ধ, অন্তরজগতে স্বচ্ছ ও ঈমানদার ব্যক্তিদের। এদের সঙ্গ গ্রহণ করাই তাসাউফের মূল পথ।

হাদীসের আলোকে তাসাউফ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন— ‘সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল।’ (সহীহ বুখারী, সহীহ মুসলিম)

তাসাউফের মূল শিক্ষাই হলো নিয়তকে পরিশুদ্ধ রাখা, আমলকে খালিস করা এবং রিয়া বা ভণ্ডামি থেকে আত্মাকে মুক্ত করা। আরেক হাদীসে রাসূল (দ) বলেন— ‘শরীরে এমন একটি অঙ্গ আছে, যদি তা শুদ্ধ হয় তবে পুরো শরীর শুদ্ধ হয়, আর যদি তা দূষিত হয় তবে পুরো শরীর দূষিত হয়— সেটি হলো হৃদয়।’ (সহীহ বুখারী, সহীহ মুসলিম)

এই হাদীস প্রমাণ করে— ইসলামে আত্মার ও হৃদয়ের শুদ্ধিই আসল বিষয়। আর সেই আত্মিক পরিশুদ্ধিরই নাম তাসাউফ।

মোরাকাবার গুরুত্ব

মোরাকাবা হলো এমন এক অবস্থান, যেখানে মুমিনের অন্তরে সর্বদা জেগে থাকে আল্লাহর উপস্থিতির অনুভূতি। আল্লাহ তাআলা বলেন— ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর সদা পর্যবেক্ষণকারী।’ (সূরা আন-নিসা, ৪:১) অর্থাৎ, আল্লাহ সর্বদা আমাদের দেখছেন— এ বিশ্বাসে জীবনযাপন করাই মোরাকাবার সারমর্ম।

রাসূলুল্লাহ (দ) ইহসানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন— ‘তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাঁকে দেখতে পাচ্ছ; আর যদি তা সম্ভব না হয়, তবে অন্তত মনে রেখো—তিনি তোমাকে দেখছেন।’ (সহীহ মুসলিম, হাদীস: ৮)

এ হাদীসই মোরাকাবার মূল ভিত্তি — যেখানে মানুষ প্রতিটি কর্মে আল্লাহর দৃষ্টি অনুভব করে। তাসাউফ ও মোরাকাবা ইসলামের বাহিরের কোনো দর্শন নয়; বরং এটি ইসলামের হৃদয় ও আত্মা। শরীয়ত হলো ইসলামের বাহ্যিক দেহ, আর তাসাউফ হলো সেই দেহের প্রাণ। যখন বাহ্যিক আমল (শরীয়ত) ও অন্তরের পরিশুদ্ধি (তাসাউফ) একত্রিত হয়, তখনই মানুষ সত্যিকারের ‘মুত্তাকি’ ও ‘মুহসিন’ হয়ে ওঠে।

আজকের বস্তুবাদী যুগে, যখন মানুষের অন্তরে শান্তি হারিয়ে যাচ্ছে, তখন তাসাউফ ও মোরাকাবা-ই হতে পারে আত্মিক প্রশান্তি ও সমাজের নৈতিক জাগরণের পথপ্রদর্শক। তাসাউফ মানে হলো কুরআন ও সুন্নাহর আলোকে অন্তরকে এমনভাবে নির্মল করা, যেন সে আল্লাহর নূরের প্রতিফলন হয়ে ওঠে।

লেখক : সাজ্জাদানশীন, মানযারে আউলিয়া দরবার শরীফ। খতিব, শাহ্ আমানত হাউজিং সোসাইটি জামে মসজিদ বাকলিয়া, চট্টগ্রাম।

বিষয় :ইসলামীধর্মশুভচিন্তা
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের রাজধানী দিল্লিতে ১৯ নভেম্বর পৌঁছবেন দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
পরের লেখা রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে পেঁয়াজের দাম দুই সপ্তাহের মধ্যে হঠাৎ বেড়ে কেজিতে ১২০ টাকা পর্যন্ত পৌঁছেছে দাম ঊর্ধ্বগতি পেঁয়াজে, কমেছে মোটা চাল ও ডিম
Ad imageAd image
আরও পড়ুন
কার লোভের বলি এই শিশু

লক্ষ্মীপুরের এই শিশু কার লোভের বলি?

বাংলাদেশকে আধিপত্যবাদমুক্ত করতে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

‘১১ দলীয় ঐক্যজোট সরকার গঠনের ঐক্যজোট’

ইডেন গার্ডেনের ফাঁকা গ্যালারির মতোই নিঃশব্দ হয়ে যাবে ক্রিকেট!

ইডেন গার্ডেনের ফাঁকা গ্যালারির মতোই নিঃশব্দ হয়ে যাবে ক্রিকেট!

চট্টগ্রাম

নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব বজায় রাখতে হবে : এসপি

School

টানা ৫ দিনের ছুটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান

সর্বশেষ
২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পর সেনা হত্যাকাণ্ডের পর পতিত, পরাজিত, বিতাড়িত, ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পরিবর্তন করে দিয়েছিল

রাষ্ট্রক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার

BNP Mintu Jamat Manik

বিএনপির প্রার্থীর থানায় জিডি, জামায়াত প্রার্থীকে শোকজ

কক্সবাজার

যৌথবাহিনীর জালে ধরা সহস্র রোহিঙ্গা

Ctg Port

অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দর—৪ দাবি

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?