আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির তৃতীয় দিনের শুনানি চলছে। আজ ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
সোমবার ১২ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এছাড়া অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন।
রবিবার, ১১ জানুয়ারি দ্বিতীয় দিনের শুনানিতে ৫৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আপিল শুনানিতে ৭টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
এর আগে শনিবার, ১০ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রথম দিনের শুনানিতে ৭০ জন প্রার্থীর মধ্যে বৈধতা পান ৫২ প্রার্থী। আর ১৫ জন প্রার্থীর আপিল না মঞ্জুর করেছে এবং তিনজন প্রার্থীর আপিল আবেদন বিবেচনাধীন রেখেছে নির্বাচন কমিশন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫টি আপিল আবেদন জমা হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। আজ শনিবার সকাল থেকে এসব আপিলের শুনানি হয়। শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
ইসি সূত্রে জানা গেছে, আজ সোমবার ১২ জানুয়ারি ১৪১-২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখ শিগগিরই জানিয়ে দেয়া হবে।
গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে গত শুক্রবার শেষ হয়। বৃহস্পতিবার চতুর্থ দিনে ইসিতে ১৭৪টি আপিল জমা হয়। বুধবার ১৩১টি এবং মঙ্গলবার ১২২টি আপিল জমা হয়।
এছাড়া গত সোমবার প্রথম দিনে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ৪১টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল জমা হয়।
গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
পতাকানিউজ/আরবি

